রামপাল (বাগেরহাট) সংবাদদাতা: রামপালে সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় সাবেক ইউপি সদস্য ও মৎস্যঘের ব্যবসায়ী আলমগীর হোসেন (৪০) গুরুতর আহত হয়েছেন। এ সময় ঠেকাতে গিয়ে কওসার হোসেন (৪৫) নামের এক পথচারী আহত হন। গুরুতর আহত আলমগীর কে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে নেওয়া হয়েছে। জানাগেছে, মঙ্গলবার রাত অনুমান ৯ টায় পেড়িখালী বাজার থেকে কাজ শেষে সিংগড়বুনিয়া পুটিমারী গ্রামে আলমগীর তার নিজ বাড়ীতে ফিরছিলেন। এ সময় সংঘবদ্ধ সন্ত্রাসীরা পূর্বে থেকে পুটিমারী ব্রীজের নিচেয় ওৎ পেতে ছিল। আলমগীর ব্রীজের নিচেয় নামমাত্রই সন্ত্রাসীরা ধারালো দা, চাপাতি ও রড নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে তাকে আহত করে। চিহ্নিত সন্ত্রাসীরা তার মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম ও দুই হাত ভেঙ্গে দিয়ে মৃত ভেবে পুটিমারী খালে ফেলে বীরদর্পে চলে যায়। যাওয়ার সময় সাথে থাকা ফোনসেট ও বিপুল পরিমাণ টাকা নিয়ে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে তার স্ত্রী শিক্ষিকা ইসমত আরাসহ এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুমেক হাসপাতালে নিয়ে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত রামপাল থানায় কোন মামলা দায়ের হয়নি। তবে তার সাথে থাকা তার ভাগনে শাহাজালাল জানান সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
Dhaka
,
Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
রামপালে সন্ত্রাসীদের হামলায় সাবেক ইউপি সদস্য আহত
-
Md.Liton - আপডেট টাইম : 12:48:38 pm, Thursday, 7 April 2022
- 161 বার
জনপ্রিয় সংবাদ












