Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি যাওয়া মালামাল উদ্ধার, আটক ৬

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:01:44 pm, Saturday, 24 September 2022
  • 129 বার

জেলা প্রতিনিধি বাগেরহাট:

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করে ছয়জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে খুলনার বটিয়াঘাটা উপজেলায় অভিযান চালিয়ে ওই ছয়জনকে আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে ১ হাজার ২২০ কেজি লোহার পাইপ, একটি ইঞ্জিনচালিত নৌকা, ৯টি মুঠোফোন ও পালিয়ে যাওয়া এক ব্যক্তির একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটকরা হলেন- কবির শেখ (৪২), বাবু শেখ (২৬), জাবের শেখ (২৫), মহসিন গাজী (২৪), মিকাইল শেখ (২২) ও আবু হুরাইরা মোল্লা (২৪)। তাদের বাড়ি খুলনার দাকোপ ও বাগেরহাটের রামপাল উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ বলেন, শুক্রবার রাতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইয়ার্ড থেকে ১ হাজার ২২০ কেজি ওজনের ২৯টি লোহার পাইপ চুরি হয়েছে বলে আমাদের জানানো হয়। এ ঘটনায় র‌্যাব তাৎক্ষণিক অভিযান চালিয়ে বটিয়াঘাটা এলাকা থেকে চোরাই মালসহ ছয়জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, একই দিন ভোরে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ৪৩টি জিআই পাইপ জব্দ করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার ভোরে বিদ্যুৎ কেন্দ্রের ৩ নং পোস্টের কাঁটা তারের বাইরের জঙ্গলের মধ্যে পাচারের উদ্দেশ্যে ফেলে রাখা এসব পাইপ উদ্ধার করা হয়। এসব পাইপের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লাখ ১৫ হাজার টাকা।

এ বিষয়ে ৩ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক চন্দন দেবনাথ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ৪৩টি জিআই পাইপ জব্দ করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি যাওয়া মালামাল উদ্ধার, আটক ৬

আপডেট টাইম : 06:01:44 pm, Saturday, 24 September 2022