বাগেরহাট প্রতিনিধি:দেশে ক্রমাগত বৃদ্ধি পাওয়া নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদরে বাগেরহাট জেলা শাখা। রামিসাসহ সকল শিশু ও নারী ধর্ষণ-হত্যা এবং নারীর প্রতি সকল ধরনের সহিংসতার সঙ্গে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটি। আজ রবিবার বিকেল ৪টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ মহিলা পরিষদের বাগেরহাট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি পিয়ারা আক্তার, সহসভাপতি জাহানারা খানম ও তহমিনা বেগম মিন, সাধারন সম্পাদক রিজিয়া পারভীন, উপপরিষদ সম্পাদক হেনা চৌধুরী, নাদিরা আকরাম, সোনালী সোম, তাজমিন নাহার তাজু, আবিদা সুলতানা ললি, তিথি দেবনাথ, ফারজানা জাফর ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, “দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণেই নারী ও শিশুদের ওপর বর্বরোচিত সহিংসতা দিন দিন বাড়ছে। রামিসাসহ অসংখ্য নিষ্পাপ শিশুকে যেভাবে নির্যাতন ও হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। আমরা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং বিশেষ ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।” শুধু আইন করলেই হবে না, আইনের যথাযথ ও নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করতে হবে। ভুক্তভোগী পরিবারগুলো যেন কোনো ধরনের প্রভাবশালী মহলের চাপে বিচার থেকে বঞ্চিত না হয়, সেদিকে প্রশাসনকে কঠোর নজর রাখার আহ্বান জানান তারা। একই সাথে নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে মহিলা পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে অংশ নেন এবং অবিলম্বে সকল নারী ও শিশু নির্যাতনকারীদের ফাঁসির দাবি জানান।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
রামিসাসহ সকল শিশু-নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে বাগেরহাটে মহিলা পরিষদের বিক্ষোভ
-
Md.Liton - আপডেট টাইম : 06:00:24 pm, Sunday, 24 May 2026
- 217 বার
জনপ্রিয় সংবাদ












