লাইফস্টাইল ডেস্ক: ঈদ, উৎসব কিংবা পার্টিতে নখ সুন্দর ও আকর্ষণীয় করতে মেয়েরা প্রায়ই নেইল পলিশ দিয়ে থাকে। পোশাকের সঙ্গে মিল রেখে নেইল পলিশ লাগাতে গিয়ে বারবার রিমুভার ব্যবহার করে নখের ত্বকের বারোটা বাজান অনেকেই। তাই আজ তাদের জন্য বিশেষ এ আয়োজন। কেমন হবে যদি অনুষ্ঠানে যেতে পোশাকের সঙ্গে মিলিয়ে হরহামেশাই নেইল পলিশ ব্যবহার করছেন; কিন্তু তাতে নখের স্বাস্থ্য ও ত্বকের তেমন কোনো ক্ষতি হচ্ছে না? এটি সম্ভব হবে তখনই, যখন আপনি নখ থেকে নেইল পলিশ তুলতে দোকানের কেমিক্যালযুক্ত রিমুভার ব্যবহার না করে প্রাকৃতিক কোনো রিমুভার ব্যবহার করবেন।
প্রাকৃতিক উপাদান ছাড়া ঘরে থাকা স্যানিটাইজার দিয়ে আপনি রিমুভারের কাজটি করে নিতে পারেন। এই পদ্ধতি কেমিক্যাল রিমুভারের তুলনায় অনেকটাই ভালো। নেইল পলিশ তুলতে প্রথমে তুলায় কয়েক ফোঁটা স্যানিটাইজার ঢেলে নখের ওপর ঘষুন। দেখবেন মুহূর্তেই উঠে গেছে নেইল পলিশ।
নখের ওপর টুথপেস্ট লাগিয়েও নেইল পলিশ ওঠানো যায়। এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো, নখের ওপর কিছুক্ষণ টুথপেস্ট রাখুন। টুথপেস্ট শুকিয়ে যাওয়ার আগেই তুলা দিয়ে ঘষে ফেলুন। দেখবেন নেইল পলিশ নেই। হেয়ার স্প্রে অথবা ডিওড্র্যান্ট দিয়েও এই কাজটি করা যায়। তবে নেইল পলিশ তুলতে সবচেয়ে উপকারী ও প্রাকৃতিক রিমুভারটি হলো লেবু আর ভিনেগার। এই দুটি উপাদান দিয়ে নেইল পলিশ তুলতে একটি পাত্রে লেবুর রস আর ভিনেগার মিশিয়ে তাতে আঙুল ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ রেখে তুলা দিয়ে ঘষলে দেখবেন নেইল পলিশ নিজে থেকেই নখ থেকে আলগা হয়ে উঠে আসছে। নখের যত্নে কেমিক্যালের পরিবর্তে এই প্রাকৃতিক উপাদানটি হোক আপনার নেইল পলিশ তোলার নিত্যসঙ্গী।
Md.Liton 











