Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

রোজায় তাপমাত্রা হতে পারে ৪০ ডিগ্রি, শঙ্কা ঘূর্ণিঝড়ের

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:52:48 pm, Sunday, 3 April 2022
  • 174 বার

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে আবহাওয়া অধিদফতরের গঠিত বিশেষজ্ঞ কমিটি রোববার (৩ এপ্রিল) এ পূর্বাভাস দিয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদন এরইমধ্যে কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দফতরে পাঠিয়েছেন ঢাকা আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান। পূর্বাভাস প্রতিবেদনে জানানো হয়েছে, এপ্রিল মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে দু-তিনদিন বজ্র ও শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্যান্য জায়গায় তিন থেকে পাঁচদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী হতে পারে।

এতে আরও জানানো হয়, এ মাসে দেশের কোথাও কোথাও দুই থেকে তিনটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসয়াস) বা মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকবে।
এছাড়া, এ মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবার দেশের কয়েক জেলায় স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বিশেষজ্ঞ কমিটি।

মার্চে দেশের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা শূন্য দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বলেও জানান বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান আজিজুর রহমান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রোজায় তাপমাত্রা হতে পারে ৪০ ডিগ্রি, শঙ্কা ঘূর্ণিঝড়ের

আপডেট টাইম : 08:52:48 pm, Sunday, 3 April 2022