Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

লতিফ মাস্টার ফাউন্ডেশন পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:56:53 pm, Saturday, 23 August 2025
  • 409 বার

নিজস্ব প্রতিবেদক,
বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) নুজহাত ইয়াসমিন। শনিবার (২৩ আগস্ট) দুপুরে জেলা সদরের বেশরগাতী এলাকায় লতিফ মাস্টার ফাউন্ডেশন এর উদ্যোগে পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান ও তার কার্যক্রম ঘুরে দেখে তিনি এ মন্তব্য করেন।
ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রত্যেক শনিবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকগণ এখানে স্বাস্থ্যসেবা প্রদান করেন। দুপুরে মেডিকেল ক্যাম্প ও বেশরগাতি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট (BeSTI) পরিদর্শন করেন নুজহাত ইয়াসমিন। এরপর মডেল মসজিদ, বৃদ্ধ নিবাস ও এতিমখানা, রকেট স্পোটিং ক্লাব, লতিফ মাস্টার পাবলিক লাইব্রেরী ইত্যাদি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।
নুজহাত ইয়াসমিন বলেন, লতিফ মাস্টার ফাউন্ডেশন ও BeSTI স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা ও শিক্ষার মান উন্নয়নে যে কার্যক্রম পরিচালনা করছেন দেশবাসীর কাছে তা দৃষ্টান্ত হয়ে থাকবে। লতিফ মাস্টার ফাউন্ডেশনের কার্যক্রম দ্বারা উপকৃত হচ্ছে এ অঞ্চলের মানুষ এই জেলার মানুষ তথা সারা দেশের মানুষ। এই ফাউন্ডেশন থেকে এ অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে। তিনি ফাউন্ডেশনের প্রশংসা করে ভবিষ্যতে আরও উন্নয়ন জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ মশিউর রহমান, সাবেক সচিব ও লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. ফরিদুল ইসলাম, বিএনপি নেতা শরীফ মোস্তফাজামান লিটু সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

লতিফ মাস্টার ফাউন্ডেশন পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন

আপডেট টাইম : 09:56:53 pm, Saturday, 23 August 2025