Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

শাকিবকেই চান শখ

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:07:33 pm, Friday, 18 October 2024
  • 107 বার

আমার ডেক্স:শোবিজের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল আনিকা কবির শখ। এক সময় তুমুল ব্যস্ত ছিলেন তিনি। ক্যারিয়ারে বহু নাটক-বিজ্ঞাপনে কাজ করে দর্শকদের মন জয় করে নেন এই অভিনেত্রী। শুধু ছোট পর্দায় নয়, কাজ করেছেন সিনেমায়।

তবে বিয়ের পর পুরোদমে সংসারেই মন দেন শখ। দীর্ঘদিন ছিলেন পর্দার বাইরে। অবশেষে বিরতি কাটিয়ে আবারো কাজে সরব হয়েছেন তিনি। গেলো মাসে ‘অদ্ভুত পরিবার’ নামে একটি ধারাবাহিকের কাজ শেষ করেছেন শখ। সামনে চলচ্চিত্রেও কাজ করার ইচ্ছা আছে তার।

তবে সিনেমায় নায়ক হিসেবে শাকিব খানকেই পছন্দ শখের। সম্প্রতি এক সাক্ষাৎকারে বড় পর্দায় কাজ করা প্রসঙ্গে এমনটাই জানালেন এই অভিনেত্রী।

আলাপচারিতার এক পর্যায় শখকে প্রশ্ন করা হয়, সামনে কোনো সিনেমায় কাজ করলে নায়ক হিসেবে কাকে চান তিনি? জবাবে অবিনেত্রী বলেন, সিনেমার জন্য অবশ্যই নায়ক হিসেবে শাকিব খানকেই চাই। কারণ, শাকিব ভাই সুপারস্টার। তার সঙ্গে আমার এতোবার পর্দা শেয়ার হয়েছে, দর্শকরা অনেক পছন্দও করেছেন। মনে হয় অন্য আঙ্গিকে আবারো পছন্দ করবেন তারা।

২০০২ সালে টিভি নাটক ‘স্বাক্ষর’-এ অভিনয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন শখ। এরপর ‘অদ্ভুতুড়ে’নামের একটি ধারাবাহিকের মাধ্যমে নায়িকা হিসেবে অভিনয় শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যে নাটক-বিজ্ঞাপনের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ পারদর্শী শখ। বর্তমানে কাজ ও সংসার নিয়েও ব্যস্ত তিনি। স্বামী ও মেয়েকে নিয়ে সুখেই জীবন পার করছেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

শাকিবকেই চান শখ

আপডেট টাইম : 07:07:33 pm, Friday, 18 October 2024