Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

শাহজালালে সোয়া ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:50:19 pm, Saturday, 25 July 2020
  • 334 বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সোয়া ৩ কোটি টাকা মূল্যের সোনাসহ ইসমাইল হোসেন সরকার নামের এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।

শনিবার (২৫ জুলাই) দুপুরে সৌদি আরবের জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে এই স্বর্ণ আটক করা হয়।

কাস্টমস হাউস জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার সকালে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকে।  গ্রীন চ্যানেলে নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে দুপুর ১২টায় জেদ্দা থেকে আগত ফ্লাইট বিজি ৪১৩৬ এর যাত্রী ইসমাইল হোসেন সরকারকে চ্যালেঞ্জ জানানোর পর তল্লাশি করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভেতরে থাকা ২টি জুসার মেশিন ও ২টি ডিজিটাল সাউণ্ড বক্স ব্যাটারির মধ্যে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ৩২টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ৫ কেজি ২০০ গ্রাম। এর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি  ১২ লাখ ২০ হাজার টাকা।

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মারুফ রহমান খান বাংলানিউজকে বলেন, আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়ার পর আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

শাহজালালে সোয়া ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

আপডেট টাইম : 06:50:19 pm, Saturday, 25 July 2020