Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সতর্ক সংকেত না থাকলেও মোংলায় ভারি বৃষ্টিপাত

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:03:55 pm, Thursday, 15 September 2022
  • 124 বার

মোংলা (বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোংলায় রাত থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বৃহস্পতিবার বিকেলের পর থেকে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন মোংলা আবহাওয়া কার্যালয়ের প্রধান কর্মকর্তা অমরেশ চন্দ্র ঢালী। তিনি বলেন, সতর্কতা উঠিয়ে দেওয়া হয়েছে। ফলে এখন আর বৃষ্টি-বাতাসের সম্ভাবনা নেই। আশা করছি শুক্রবার থেকে রৌদ্রজ্বল আবহাওয়া বিরাজ করবে। আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করায় সাগরে মাছ ধরতে নেমে পড়েছেন জেলেরা।

এদিকে ভারী বৃষ্টিপাতে পৌর শহরের মিয়াপাড়া, মুন্সীপাড়া, পশু হাসপাতাল রোড, জয়বাংলা, এনিউপাড়া, কেওড়াতলা, মাছমারাসহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এতে রাস্তাঘাট, মাছের ঘেরের বাঁধ, বসতবাড়ি পানিতে ডুবে গেছে। জলাবদ্ধতায় বিপাকে পড়েছেন এখানকার মানুষ।

সুন্দরবনের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ মজুমদার বলেন, বিকেলে সাগর উত্তাল না থাকায় জেলেরা গভীর সাগরে মাছে ধরতে গেছেন। দুবলাসহ সাগরের আবহাওয়া মোটামুটি ভাল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সতর্ক সংকেত না থাকলেও মোংলায় ভারি বৃষ্টিপাত

আপডেট টাইম : 06:03:55 pm, Thursday, 15 September 2022