Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সরকারি পিসি কলেজে আবাসিক হলের বিভিন্ন সমস্যার প্রতিকার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

  • Md.Liton
  • আপডেট টাইম : 10:52:53 pm, Tuesday, 7 June 2022
  • 154 বার

বাগেরহাট প্রতিনিধি:বৃষ্টিতে জলাবদ্ধতাসহ নানা সমস্যা নিরসনের দাবিতে বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজের কামাক্ষ্যচরণ হলের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সোমবার ( ৬জুন) দুপুরে পিসি কলেজের বঙ্গবন্ধু ম্যূরালের পাদদেশে হলের অর্ধশতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে, দীর্ঘদিন ধরে হলের বিদ্যুৎ সংযোগ সমস্যার সমাধান, ডাইনিং এ পর্যাপ্ত চেয়ার টেবিলের ব্যবস্থা করা, উন্নত স্যানিটেশন ব্যবস্থা করা, বন্ধ সংস্কার কাজ চালু করা, স্থায়ী বাবুর্চির ব্যবস্থা করা, বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণ করা।স্নাতক (সন্মান) ১ম বর্ষের শিক্ষার্থী অভিষেক রায় বলেন, দীর্ঘদিন ধরে আমাদের হলে একাধিক সমস্যা রয়েছে। বিদ্যুৎ এর সমস্যার জন্য পড়াশোনায়ও ক্ষতি হচ্ছে। বর্তমানে বাবুর্চি চলে যাওয়ায় এখন না খেয়ে থাকতে হচ্ছে।
প্লাবন নামের অপর এক শিক্ষার্থী বলেন, হল তত্ত¡াবধায়ক স্যারের মাধ্যমে বার বার অধ্যক্ষ স্যারের কাছে আবেদন করলেও আমাদের হলের সব সুযোগ সুবিধা বন্ধ রাখা হয়েছে। আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই।
সবুজ সানা বলেন, হলের বেশিরভাগ শিক্ষার্থী দরিদ্র পরিবারের। তারপরেও নিজেদের সামর্থ্যানুযায়ী কিছু কিছু সমস্যা সমাধানের চেষ্টা করেছি। কিন্তু ব্যয়বহুল সংস্কার করা আমাদের পক্ষে সম্ভব নয়। অনেক বার আবেদন করেও প্রতিকার না পাওয়ায় আমরা আন্দোলনে নেমেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। হল তত্ত¡াবধায়ক ও কলেজের সহকারী অধ্যাপক স্বপন কুমারসরদার বলেন, প্রায় দেড় বছর ধরে শিক্ষার্থীরা টাকা না দেওয়ার ফলে আমরা চাইলেও সংস্কার কাজ করতে পারছি না। কিছু শিক্ষার্থী মাত্র ৬ মাসের টাকা দিয়েছে। টাকা চাইলে তারা বিভিন্ন টাল-বাহানা করে। তারপরেও আমরা সংকট নিরসনের চেষ্টা করছি।সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আসাদুল আলম খান বলেন, সারা বাংলাদেশের সব সরকারি কলেজের নিয়ম হচ্ছে হল চলবে শিক্ষার্থীদের টাকায়। শিক্ষার্থীরা টাকাও দিবেনা, আবার আন্দোলনও করবে, এইটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। আবাসিক শিক্ষার্থীদের বার বার সুযোগ দেওয়া স্বত্তেও তারা টাকা না দিয়ে অনৈতিক সুবিধা দাবি করে আসছে। অনেক বহিরাগতও হলে অবস্থান করছে। হলে অবস্থানরত যারা তাদের ছাত্র্বত্তের পরিচয় নিশ্চিত করতে পারবে না এবং যারা হল ফি পরিশোধ করবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সরকারি পিসি কলেজে আবাসিক হলের বিভিন্ন সমস্যার প্রতিকার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট টাইম : 10:52:53 pm, Tuesday, 7 June 2022