Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সাংবাদিককে মেরে হাত ভেঙ্গে দিল বখাটে যুবক

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:55:18 pm, Wednesday, 7 December 2022
  • 98 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে সংযোগ বাংলাদেশ নামের একটি পত্রিকার মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি এইচ এম ছগির (৪৫)কে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে হৃদয় তালুকদার (২২) নামের এক বখাটে যুবক। বুধবার (০৭ ডিসেম্বর) সকালে মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামে নিজ বাড়ি থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন এই সাংবাদিক। একটি মেয়ে অপহরণ সংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়া সন্দেহে বখাটে হৃদয় তালুকদার এই হামলা করেছে অভিযোগ ছগিরের।
হামলাকারী হৃদয় তালুকদার উত্তর ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে। কিছুদিন আগে এলাকার একটি মেয়েকে অপহরণের অভিযোগ উঠেছিল এই যুবকের বিরুদ্ধে। বিষয়টি থানা পুলিশ জানাজানি হলে সাংবাদিক ছগিরের উপর ক্ষিপ্ত হন ওই যুবক।
আহত ছগির বলেন, সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার পথে হৃদয় তালুকদার রড দিয়ে এলোপাথারি পিটিয়ে আমাকে গুরুত্বর আহত করে। রডের পিটানে আমার ডান হাত ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়লে, হৃদয় পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থা গুরুত্বর হওয়ায় চিকিৎসকরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলেছেন। আমি এই হামলাকারীর বিচার চাই।
এদিকে হামলার পর থেকে হৃদয় তালুকদার আত্মগোপনে রয়েছেন। মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, একটি মারধরের ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সাংবাদিককে মেরে হাত ভেঙ্গে দিল বখাটে যুবক

আপডেট টাইম : 06:55:18 pm, Wednesday, 7 December 2022