Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নেওয়া পুলিশকে দায়িত্ব থেকে অব্যাহতি

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:38:01 pm, Monday, 12 December 2022
  • 85 বার

আমার ডেক্স:সম্প্রচারের সময় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল মো. শাহিনুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।সোমবার ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন এ তথ্য জানান।

ফারুক হোসেন বলেন, গতকাল সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে নাগরিক টিভির সাংবাদিক বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় ডিএমপির প্রতিরক্ষা বিভাগের কনস্টেবল মো. শাহিনুর রহমান সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নিয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটায়।

বিষয়টি ডিএমপি কমিশনারকে অবহিত করলে কনস্টেবল মো. শাহিনুর অপেশাদার আচরণ করায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। অভিযুক্ত কনস্টেবল মো. শাহিনুরকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নেওয়া পুলিশকে দায়িত্ব থেকে অব্যাহতি

আপডেট টাইম : 06:38:01 pm, Monday, 12 December 2022