Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সুইডেন ও ডেনমার্কে কোরআন পোড়ানোর প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:44:15 pm, Saturday, 4 February 2023
  • 160 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:সুইডেন ও ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) আসরের নামাজের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার নেতৃত্বে শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শালতলা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হন মিছিলকারীরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি এইচ এম সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক হা: মাও: মোশররফ হোসাইন,ইসলামী যুব আন্দোলন বাগেরহাট জেলা শাখার সভাপতি এস আবু বকর, ইসলামী শ্রমিক আন্দোলন বাগেরহাট জেলা শাখার, সাধারণ সম্পাদক মূফতী নুরুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার সভাপতি এইচ এম হোসাইন আহমাদ প্রমুখ।
বক্তারা বলেন, সুইডেন ও ডেনমার্ক মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীম অবমাননার মাধ্যমে মুসলমানদের অন্তরে আঘাত করেছে। এটা বিশ্ব মুসলিম কখনও মেনে নেবে না। আমরা এর তীব্র নিন্দা জানাই। রাষ্ট্রিয় ভাবে সকল রাষ্ট্রকে প্রতিবাদ জানানোর আহŸান জানান বক্তারা।
এছাড়া, জাতীয় শিক্ষাক্রমকে ইসলাম ধ্বংসের হাতিয়ার উল্লেখ করে বক্তারা বলেন, পাঠ্যপুস্তকে ইসলামের অন্যতম বিধান পর্দার বিরুদ্ধে নানা কাল্পনিক গল্প সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ডারউইনের মতবাদের মাধ্যমে আমাদের পুর্বপুরুষদেরকে বানর হিসেবে সাব্যস্ত করার চক্রান্ত হচ্ছে। বিতর্কিত শিক্ষাক্রম বাস্তবায়নের চেষ্টা করলে সচেতন নাগরিক, সাধারণ শিক্ষার্থীরা ও রাজপথে নেমে আসতে বাধ্য হবে। অনতি বিলম্বে পাঠ্যবই থেকে এসব বিতর্কিত বিষয় বাদ দেওয়ার আহবান জানান বক্তারা।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিভিন্ন এলাকার সহস্রাধিক নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সুইডেন ও ডেনমার্কে কোরআন পোড়ানোর প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : 05:44:15 pm, Saturday, 4 February 2023