Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সুন্দরবনে অপহৃত ১১ জেলে উদ্ধার

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:04:19 pm, Wednesday, 21 December 2022
  • 90 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:মাছ ধরার সময় সুন্দরবন থেকে অপহৃত ১১ জেলেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ ডিসেম্বর) ভোরে সুন্দরবন পূর্ববন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে এদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে শরণখোলা থানা পুলিশ ৩ জন এবং মোংলা থানা পুলিশ ৮ জনকে উদ্ধার করেছে। তবে অপহরণের সাথে জড়িত কোন দস্যুকে আটক করতে পারেনি পুলিশ। এর আগে ১৫ ডিসেম্বর বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগেরর চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বেড়ির খাল ও হরমল খালে জেলেবহর থেকে ১১ জনকে অপহরণ করে দস্যুরা। পরে জেলেপ্রতি ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে দস্যুরা।শরণখোলা থানা পুলিশের অভিযানে উদ্ধারকরা জেলেরা হলেন, হানিফ হাওলাদার (৪৮),সোহেল মল্লিক (২৮) এবং আসাদুল শেখ (৩২)।মোংলা থানা পুলিশের উদ্ধারকরা জেলেরা হলেন, মোঃ আকরাম হোসেন (৪২), আনিচ শেখ (২২), মোঃ মিলন শেখ (২৩), মোঃ রফিকুল ইসলাম খান (৩৫), শুকুর আলী বেপারি (৩০), মোঃ মনির বেপারী (৩৬), মোঃ অলি শিকদার (৪৮), ও মোঃ বকতিয়ার বেপারী (৩৫)।উদ্ধারকৃত জেলেদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল, মোংলা, মোরেলগঞ্জ, সদর এবং খুলনার বটিয়াঘাটা উপজেলায়।

বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, জেলেদের অপহরণের খবরে পুলিশ সুন্দরবনে বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযান চালিয়ে মোংলা ও শরণখোলা এলাকা থেকে ১১ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার কারণে, কোন বনদস্যুকে আটক করা সম্ভব হয়নি। বনদস্যুদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সুন্দরবনে অপহৃত ১১ জেলে উদ্ধার

আপডেট টাইম : 06:04:19 pm, Wednesday, 21 December 2022