Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত জেলে অনুকূল মারা গেছেন

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:30:32 pm, Saturday, 18 February 2023
  • 128 বার

বাগেরহাট প্রতিনিধি:দীর্ঘ ২১ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বাঘের আক্রমণে আহত অনুকূল গাইন (৪২)। গতকাল শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অনুকূল গাইনের চাচাতো ভাই নিধির গাইন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৭ জানুয়ারি বেলা সাড়ে ১০টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের সুধীরের সিলা এলাকায় মাছ ধরার সময় বাঘের আক্রমণের শিকার হন অনুকুল গাইন। এ সময় অনুকূলের সঙ্গে থাকা মাহবুব নামের এক জেলের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে অনুকূলকে উদ্ধার করেন। পরে দুপুর ১২টার দিকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আহত অনুকূলকে। অবস্থা গুরুতর হওয়ায় পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। খুমেক থেকে পরে ঢামেকে স্থানান্তর করা হয়। বাঘের আক্রমণে তাঁর মেরুদণ্ড, পাঁজরসহ পেটে ক্ষত সৃষ্টি হয়েছিল।

অনুকূল গাইন মোরেলগঞ্জ উপজেলার আমুরবনিয়া গ্রামের মৃত মুকুন্দ গাইনের ছেলে। অনুকূলের মা কুমুদিনী গাইন একজন মানসিক প্রতিবন্ধী। এ ছাড়া আর কেউ নেই অনুকূলের পরিবারে।

নিধির গাইন বলেন, ‘অনুকূল রাতে মারা গেছেন। আমরা বাগেরহাটে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছি। বাড়িতে পৌঁছানোর পরে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত জেলে অনুকূল মারা গেছেন

আপডেট টাইম : 06:30:32 pm, Saturday, 18 February 2023