Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের লাশ মিললো ৪৪ ঘণ্টা পর

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:48:25 pm, Saturday, 14 May 2022
  • 117 বার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ৪৪ ঘণ্টা পর মিরাজ হাওলাদার (২৬) নামের একজন জেলের লাশ উদ্ধার হয়েছে। শনিবার (১৪ মে) বেলা ১১ টার দিকে লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলার বারুইখালী গ্রামে নিয়ে আসে স্থানীয় জেলেরা।

সঙ্গে থাকা তার বড় ভাই পলাশ হাওলাদার জানান, যে এলাকায় মিরাজ ডুবে গিয়েছিলো ঠিক সেখানেই তার লাশ ভেসে ওঠে। লাশ পেয়ে ট্রলারযোগে দুপুরে বাড়িতে নিয়ে আসা হয়েছে। মিরাজ মোরেলগঞ্জ উপজেলার বারুইখালী গ্রামের নাছির হাওলাদারের ছেলে। লাশ নেয়ার পরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

গত বৃহস্পতিবার বিকেলে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের শেলা নদীতে নোঙ্গর ফেলার সময় পায়ের সঙ্গে দড়ি পেঁচিয়ে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছিলো জেলে মিরাজ হাওলাদার। ঈদের পরের দিন বনবিভাগ থেকে পাস নিয়ে বড় ভাই পলাশ হাওলাদারের নৌকায় সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের লাশ মিললো ৪৪ ঘণ্টা পর

আপডেট টাইম : 08:48:25 pm, Saturday, 14 May 2022