বাগেরহাট প্রতিনিধি.
বাগেরহাটের ঐতিহ্যবাহি সেবাধর্মী সংগঠন বাগেরহাট ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সাংগঠনিক নিরীক্ষা প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আহাদ উদ্দিন হায়দার। আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুক। ১৯৮১ সালে বাগেরহাটের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি, বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের সংবর্ধনাসহ নানা পর্যায়ের মানুষদের কাজের স্বীকৃতি দেয়ার অঙ্গীকার নিয়ে বাগেরহাট ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। তারই ধারবাহিকতায় গত চার দশক ধরে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে। এসভায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ খোন্দকার রিজাউল করিম, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা। বাগেরহাটের বিভিন্ন শ্রেণি পেশার ২৭১ জন সদস্য রয়েছেন। এরমধ্যে আজীবন সদস্য রয়েছেন ২৪৮ জন। সাধারণ সভায় সংগঠনের সদস্যরা বলেন, বাগেরহাট ফাউন্ডেশন যে উদ্দেশ্যে নিয়ে যাত্রা শুরু করেছিল তা অবিচল থাকবে। মহামারি করোনার সময়ে কর্মহীন হয়ে পড়া সংগীত শিল্পী, সাংবাদিক, কিন্ডার গার্টেনের শিক্ষকসহ দরিদ্র মানুষদের আর্থিক ও খাদ্য সহায়তা করেছে। জেলার অনেক দরিদ্র মেধাবী রয়েছে যাদের মাসে মাসে একটা খরচের টাকা প্রয়োজন রয়েছে তা তারা যোগাড় করতে পারেন না। এসব দরিদ্র মেধাবীদের খুঁজে বের করে তাদের আগামীতে শিক্ষাবৃত্তি দেয়ার প্রস্তাবনা তুলে ধরেন। এই সেবাধর্মী সংগঠনের ফান্ডকে আরও কিভাবে বাড়ানো যায় তার উৎস খোঁজার পরামর্শ দেন অনেক বক্তা।
Dhaka
,
Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
সেবার চার দশক বাগেরহাটে ঐতিহ্যবাহি সেবাধর্মী সংগঠন বাগেরহাট ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
-
Md.Liton - আপডেট টাইম : 07:43:22 pm, Monday, 28 March 2022
- 117 বার
জনপ্রিয় সংবাদ












