Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

হোয়াটসঅ্যাপের চ্যাটের স্ত্রিনশর্ট বন্ধ হচ্ছে

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:50:43 pm, Thursday, 1 September 2022
  • 91 বার

ডেস্ক নিউজ:হোয়াটসঅ্যাপ চ্যাটে স্ক্রিনশট বন্ধ করতে যাচ্ছে । এর ফলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাটিং আরো গোপন ও সুরক্ষিত হবে। সম্প্রতি সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব মেসেজ ভিউ ওয়ান্সের মাধ্যমে পাঠানো হবে, সেগুলোর স্ক্রিনশট নেওয়া যাবে না। একবার দেখা হয়ে গেলে স্ক্রিন থেকে অদৃশ্য হবে এই চ্যাট। ভিউ ওয়ান্সের মাধ্যমে শুধু ছবি ও ভিডিও পোস্ট করা যায়। ইতোমধ্যে নতুন এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ‘দারুণ জনপ্রিয়তা পেয়েছে ভিউ ওয়ান্স ফিচার। ছবি ও ভিডিও পাঠানোর জন্য অনেকেই ফিচারটি ব্যবহার করছেন।’ ‘এবার ভিউ ওয়ান্স ফিচারে স্ক্রিনশট ব্লক করার অপশন আসছে। ইতোমধ্যেই আমরা এই ফিচারটির পরীক্ষা শুরু করেছি। শিগগির এটি সব গ্রাহকের ফোনে পৌঁছে যাবে।’

চলতি সপ্তাহে আরও দুটি সুরক্ষা ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। প্রথম ফিচারে নীরবে গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া যাবে। আগে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের হলে গ্রুপের সব সদস্যের কাছে নোটিফিকেশন পৌঁছাত। এবার শুধুমাত্র অ্যাডমিনরাই সে তথ্য জানতে পারবেন।

এছাড়াও আরো একটি নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। সেখানে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে অনলাইন থাকলেও কেউ জানতে পারবেন না। চলতি মাসেই এ ফিচারগুলো সবার ফোনে পৌঁছে যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

হোয়াটসঅ্যাপের চ্যাটের স্ত্রিনশর্ট বন্ধ হচ্ছে

আপডেট টাইম : 11:50:43 pm, Thursday, 1 September 2022