Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
গ্রাহক হতবাক!

২ বাতি, ১ ফ্যানে চা-দোকানির বিদ্যুৎ বিল এলো ১৪ লাখ টাকা

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:18:15 pm, Tuesday, 19 December 2023
  • 259 বার

নিজস্ব প্রতিবেদক বাগেরহাট:বাগেরহাটে তাইজুল ইসলাম নামের এক চায়ের দোকানীর বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ১৩ লক্ষ ৮৭ হাজার ১৯৭ টাকা। ভুতুরে এই বিলের খবরে চা দোকানীর পাশাপাশি এলাকাবাসীর মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুর গ্রামের ওই চা দোকানির ৩ জনের সংসারে ২টি বাল্ব ও একটি ফ্যান ব্যবহার হয়। এতেই এক মাসের বিল হয়েছে বিপুল অংকের এই টাকা।

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি থেকে প্রদান করা বিলের কপিতে দেখা যায়, নভেম্বর মাসের সর্বমোট বিল এসেছে ১৩ লক্ষ ৮৭ হাজার ১৯৭ টাকা। নির্দিষ্ট সময়ের পরে বিলম্ব মাশুলসহ পরিশোধ করলে অতিরিক্ত ৬৬ হাজার ৫৭ টাকা প্রদান করতে হবে।

ভুক্তভোগী তাইজুল ইসলাম বলেন, অক্টোবর মাসে বিদ্যুৎ বিল এসেছিল ৯৩ টাকা। এবার নভেম্বর মাসে বিদ্যুৎ বিল এসেছে ১৩ লক্ষ ৮৭ হাজার ১৯৭ টাকা। এই বিলটি হাতে পাওয়ার পরে বিকাশে চেক করি, সেখানেও একই অংকের টাকা দেখা যায়। পরে বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করা হলে, তারা বিষয়টি ঠিক করে দেওয়ার কথা বলেন।

তিনি আরও বলেন, আমার ছোট্ট পরিবার। এত টাকা বিল দেখে আমার ঘুম নষ্ট হয়ে যায়। তারপরে বিষয়টি স্থানীয় ভাবে জানাজানি হলে পল্লী বিদ্যুতের লোকজন বাড়িতে এসে বিল সংশোধনের আশ্বাস দেয়।

এলাকাবাসী জানান, পল্লী বিদ্যুতের বিলের এই ধরণের সমস্যা নতুন নয়। অনেক সময় মিটার রিডাররা না বাড়িতে না এসেও, ইচ্ছেমত রিডিং বসিয়ে দেয়। এছাড়া অনেক মানুষ রয়েছে যারা পড়াশুনা জানেন না, মিটারের রিডিং দেখা বোঝেন না। তারা পল্লী বিদ্যুতের মাধ্যমে ক্ষতিগ্রস্থ হয়। বিদ্যুৎ বিল প্রদানের ক্ষেত্রে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের আরও সচেতন হওয়ার আহবান জানান এলাকাবাসী।

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম(অর্থ) মোঃ রিপন বিশ্বাস বলেন, কম্পিউটারের সফটওয়ারের সমস্যার কারণে কারণে তাইজুল ইসলামের বিল বেশি এসেছে। বিলটি সংশোধন করে, ১৬২ টাকার বিল গ্রাহকের কাছে পৌছে দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

গ্রাহক হতবাক!

২ বাতি, ১ ফ্যানে চা-দোকানির বিদ্যুৎ বিল এলো ১৪ লাখ টাকা

আপডেট টাইম : 04:18:15 pm, Tuesday, 19 December 2023