বাগেরহাট প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এক না। দুটি আলাদা ও ভিন্ন ভিন্ন দল। আমাদের আলাদা আলাদা আদর্শ রয়েছে। শুধু প্রয়োজনের তাদিগে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রতিহত করতে জোট করা হয়েছে। আমরা চাই দেশের মানুষ ভাল থাকুক, এই ভাল রাখার জন্য সমাজতন্ত্র বাস্তবায়ন এবং ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাওয়া জরুরী। কিন্তু আওয়ামী লীগ ১৯৭২ সালের সংবিধানে কথা মুখে বললেও তারা বাস্তবে তা চায় না। বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি‘ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি এসব কথা বলেন।
মেনন আরো বলেন, মেনন আরও বলেন, ওয়ার্কার্স পার্টির এক সময় তারুন্যের শক্তি ছিল। স্বাধীনতার পরেও, যশোর, বাগেরহাটসহ বিভিন্ন অঞ্চলে ওয়ার্কার্স পার্টিকে ট্যাক্স দিয়ে কথা বলতে হত। দলের সেই হারানো ঐতিহ্য কেউ ফিরিয়ে দিবে না। এজন্য নিজের লক্ষ ঠিক করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এজন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলে ওয়ার্কার্স পার্টির সংগঠন করার তাগিদ দেন দলটির এই শীর্ষ নেতা।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি‘ বাগেরহাট জেলা শাখার সভাপতি মহিউদ্দিন শেখের সভাপতিত্বে কর্মীসভায় আরও বক্তব্য দেন, দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য দীপঙ্কর দীপু, শুসান্ত দত্ত, জেলা কমিটির সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দেবনাথ প্রমুখ। কর্মী সভায় বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
৭২ সালের সংবিধানে কথা আওয়ামী লীগ মুখে বলে, বাস্তবে তা চায় না— মেনন এমপি
-
Md.Liton - আপডেট টাইম : 01:43:26 am, Thursday, 29 December 2022
- 170 বার
জনপ্রিয় সংবাদ












