Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

৮৯ জন বনদস্যুকে ঈদ উপহার দিলো র‌্যাব-৮

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:26:05 am, Thursday, 7 July 2022
  • 125 বার

এম, এ সবুর রানা, রামপাল: রামপালে আত্মসমর্পণকারী জলদস্যুদের সাহায্যার্থে এবং আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বরিশাল র‌্যাব-৮ ফোর্সেসের ডিজির পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) সকাল ১০ টায় রামপাল  উপজেলার ভাগা মহিলা কলেজ চত্বরে র‌্যাব ফোর্সেস ডিজির পক্ষ থেকে আত্মসমর্পণ করা ৮৯ জন জলদস্যুর মাঝে ঈদের শুভেচ্ছা উপহার ও নগদ অর্থ প্রদান করেন র‌্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
আত্মসমর্পণকৃত ২৭ টি বাহিনীর রামপালের ৮৯ জন জলদস্যুকে ঈদ উপহার দেওয়া হয়। নগদ অর্থসহ এসব উপহার সামগ্রীর মধ্যে ছিল, চাল, তৈল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবন, বাদাম, জিরা, এলাচ, দারচিনি, পেঁয়াজ। এসময় র‌্যাবের পক্ষ থেকে জানানো হয় আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষে থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে।
এছাড়া র‌্যাব ফোর্সেস ডিজি’র পক্ষ হতে বনদস্যু বা জলদস্যুদের ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে।
ঈদ সামগ্রী পাওয়া আত্মসমর্পণকারী বনদুস্য পরিবারের সদস্যরা বলেন, র‌্যাবের এ ধরনের মহতী উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

৮৯ জন বনদস্যুকে ঈদ উপহার দিলো র‌্যাব-৮

আপডেট টাইম : 12:26:05 am, Thursday, 7 July 2022