Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

বাগেরহাটে পশুর নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:28:29 pm, Thursday, 2 March 2023
  • 113 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের পশুর নদী থেকে অজ্ঞাত (৪০) পরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০১ মার্চ) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে রামপাল উপজেলার রোমজাইপুর গ্রাম সংলগ্ন পশুর নদী থেকে নৌ পুলিশের সদস্যরা এই মরদেহ উদ্ধার করে। মরদেহের পড়নে কালো প্যান্ট, হালকা কালো রংয়ের ফুলহাতার গেঞ্জি ছিল। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এর আগে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবন সংলগ্ন পশুর নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। ওই নারীর গলায় মোটা দড়ি বাঁধা ছিল। ময়না তদন্তের জন্য ওই নারীর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কুমার দত্ত।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামস উদ্দিন বলেন, নৌ পুলিশের সদস্যরা পশুর নদী থেকে অজ্ঞাত পরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। মরদেহের পরিচয় জানার জন্য বিভিন্ন থানায় বেতার বার্তা দেওয়া হয়েছে। মরদেহটি কিভাবে কোথা থেকে আসল জানতে কাজ শুরু করেছে পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

বাগেরহাটে পশুর নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : 05:28:29 pm, Thursday, 2 March 2023