Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:40:03 pm, Saturday, 31 October 2026
  • 38 বার

বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩১ অক্টোবর)বিষ্ণুপুর ইউনিয়নের বাদুখালি স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিষ্ণুপুর ইউনিয়নের বিএনপির সহ সভাপতি রুহুল আমিন হাওলাদার এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিরাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপি যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য খান মনিরুর ইসরাম, হাদিউজ্জামান হিরো, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, জেলা কৃষক দলের আহবায়ক সৈয়দ আসাফুদ্দৌলা জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদুল ইসলাম, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক গোলাম রসূল তরফদার নেওয়াজ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায় আবুল হাসান।
এ মতবিনিময় সভায় বিষ্ণুপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের মুখে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শেখ জাকির হোসেন বলেন, আগামী ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী কে বিজয় করার ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাশাপাশি দলকে সুসংগঠিত রাখার জন্য সকলকে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণ বিএনপি, ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় দলীয় কার্যক্রম, সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : 08:40:03 pm, Saturday, 31 October 2026