Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:01:20 pm, Saturday, 31 October 2026
  • 45 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের ২০২৫ সালে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ উদযাপন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “সাংস্কৃতিক চর্চা শিশুদের চিন্তা শক্তির বিকাশ ঘটায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব গোলাম মোঃ বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব জয়দেব চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব সঞ্জুফতা হক, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহনাজ পারভীন বিথি এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শাহ আলম মাতুব্বর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন হার্ট স্কুলের সভাপতি জনাব শেখ আশাহেদ আলী রবি।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব গোলাম মোঃ বাতেন বলেন, “আজকের এই বৃত্তিপ্রাপ্ত ক্ষুদে শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে। শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত সাংস্কৃতিক চর্চা এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ অনুসরণের মাধ্যমে তাদের মানসিক বিকাশ ঘটাতে হবে।”তিনি গ্রীন হার্ট স্কুলের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

গ্রীন হার্ট স্কুলের সভাপতি জনাব শেখ আশাহেদ আলী রবি বলেন,”আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তিলাভ করে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রেখেছে, যা শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। নজরুল বর্ষ ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে শিশুদের মননশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও বিদ্যালয়ের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দ, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাংস্কৃতিক ও নজরুল বর্ষ পর্ব

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলের জীবন ও কর্মের ওপর ভিত্তিকৃত পরিবেশনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোমলমতি শিশুদের গান, নাচ ও কবিতা আবৃত্তি উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

এ সময় বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, কৃতি শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে পুরো অনুষ্ঠানটি উপভোগ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট টাইম : 12:01:20 pm, Saturday, 31 October 2026