Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:24:35 pm, Wednesday, 28 October 2026
  • 21 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাট সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শেখ আল আমিন (৩২) নামের এক বাংলালিংক ডিস্ট্রিবিউটর আহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীরা তার সাথে থাকা নগদ টাকা ও একটি পাওয়ার ব্যাংক ছিনিয়ে নিয়ে যায়। আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুর ৩টার দিকে সদর উপজেলার বারাকপুর এলাকায় এই ছিনতাই ও হামলার ঘটনা ঘটে। আহত শেখ আল আমিন বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের শেখ আবুল হাসেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেলযোগে গন্তব্যে আসার পথে বারাকপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত তিনজন দুষ্কৃতিকারী তার পথরোধ করে পেছনের দিক থেকে অতর্কিত ছুরিকাঘাত করে। পরে তার সাথে থাকা নগদ ৫০ হাজার টাকা ও ১টি পাওয়ার ব্যাংক ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

আপডেট টাইম : 06:24:35 pm, Wednesday, 28 October 2026