Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকর্মীর জামিন লাভ

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:10:38 pm, Sunday, 5 March 2023
  • 178 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে গত ২৫ ফেব্রæয়ারী পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত ও ছাত্র দলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপসহ আরো ৬ নেতাকে ৪ সপ্তাহের অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।রবিবার (৫ মার্চ) দুপুরে অঙ্গ সহযোগী সংগঠনের ৬ নেতা হাজির হয়ে জামিনের আবেদন করলে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তাদের ৪ সপ্তাহের অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেন।
বাগেরহাট জেলা বিএনপি অংঙ্গ সহযোগী সংগঠনের জামিনপ্রাপ্ত ৬ নেতারা হলেন, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, ছাত্র দলের সাধারণ সম্পাদক আলীসাদ্দাম দীপ, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা বলাই, পৌর যুবদলের সদস্য সচিব শেখ ওমর আলী মুন্না, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আমানুর মেম্বার, বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেখ। নেতাদের জামিনের আবেদনকারী আইনজীবী এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সোহেল।
জেলা বিএনপির সদস্য সচিব মোজ্জাফ্ফর রহমান আলম জানান, গত ২৫ জানুয়ারী পুলিশ লাঠর্চাজ করে বাগেরহাটে বিএনপির পদযাত্রা ভন্ডুল করে দেয়। পদযাত্রা থেকে কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালামসহ ৩০ নেতাকর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওই ৩০জনসহ বিএনপির ৪৭ নেতাকর্মীর নামে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় রবিবার (৫মার্চ) দুপুরে জেলা সেচ্ছাসেবক দলের সভাপতিসহ ৬ নেতা উচ্চ আদালতে হাজির হয়ে জামিন চাইলে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তাদের ৪ সপ্তাহের অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেন। এর পূবে ওই মামলায় গত বুধবার (১লা মার্চ) দুপুরে জেলা বিএনপির দুই যুগ্ম আহবায়কসহ ১১ নেতাকে উচ্চ আদালতে হাজির হয়ে জামিন চাইলে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তাদের ৬ সপ্তাহের অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেন। এ নিয়ে বিএনপির ১৭ নেতা কর্মীর জামিন মঞ্জুর করেছে উচ্চ আদালত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকর্মীর জামিন লাভ

আপডেট টাইম : 06:10:38 pm, Sunday, 5 March 2023