Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

রমজানে কর্মঘণ্টা কমালো সৌদি আরব, ঈদের ছুটি ৮ দিন

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:08:46 pm, Wednesday, 8 March 2023
  • 139 বার

রমজান

আমার ডেস্ক:পবিত্র রমজান উপলক্ষে অফিসের কাজের নতুন সময়সূচি ঘোষণা করেছে সৌদি আরব।সোমবার (৬ মার্চ) সংবাদমাধ্যম আরাবিয়ান বিজনেস ডটকমের খবরে বলা হয়, মুসল্লিদের রোজা রাখার সুবিধার্থে রমজান মাসে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি, আধাসরকারি ও বেসরকারি সব অফিসের কর্মঘণ্টা কমিয়েছে সৌদি আরব সরকার। এছাড়া গত বছর সৌদির মানবসম্পদ মন্ত্রণালয় রমজানে সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মঘণ্টা কমানোর যে নির্দেশনা দিয়েছিলো, এ বছরও তা বলবৎ থাকবে।

এ বছর পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার জন্য ৮ দিন করে ছুটি ঘোষণা করা হয়েছে। সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা অনুযায়ী, রোজার মাসে ১ ঘণ্টা কমানো হয়েছে ব্যাংককর্মীদের কর্মঘণ্টা। মাসটিতে তাদের অফিস করতে হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে গত বছর রমজান মাসে সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয় সব সরকারি, আধাসরকারি ও বেসরকারি অফিসের কর্মঘণ্টা সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্দিষ্ট করে দিয়েছিলো। চলতি বছরও সেই নির্দেশনা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

সৌদি আরবে এ বছর ঈদুল ফিতরের ছুটি শুরু হবে ১৭ এপ্রিলের কর্মদিবস শেষে এবং চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। ঈদুল আজহার ছুটি শুরু হবে ২২ জুন কার্যদিবসের শেষে এবং চলবে ১ জুলাই পর্যন্ত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

রমজানে কর্মঘণ্টা কমালো সৌদি আরব, ঈদের ছুটি ৮ দিন

আপডেট টাইম : 06:08:46 pm, Wednesday, 8 March 2023