Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে চাঞ্চল্যকর শিশু হত্যা, ২০ জনকে আসামি করে চার্জশিট

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:01:54 pm, Wednesday, 10 May 2023
  • 174 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী এলাকার চাঞ্চল্যকর শিশু খালিদ (৬) হত্যা মামলায় অবশেষে ২০ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেছে সিআইডি পুলিশ। যা ফৌজদারী কার্যবিধি আইনের ১৭৩(১)(খ) ধারা মোতাবেক মামলার ফলাফল হিসাবে মামলার বাদী নিহত ওই শিশুটির পিতা অধ্যাপক কাওছার তালুকদারকে অবহিত করেছেন সিআইডি বাগেরহাটের তদন্ত কর্মকর্তা ইয়াকুব হোসাইন।

গত ১৭ এপ্রিল ৪৭৩ নং স্মারকে দেয়া চার্জশিটে অভিযুক্ত আসামিরা হলো চৌদ্দহাজারী গ্রামের আবুল বাশার ওরফে লাকফার তালুকদার (৪৮), ফারুক তালুকদার (৫৬), কালাই তালুকদার (৩৫) হান্নান তালুকদার ওরফে হেনা (৫০), টুটুল তালুকদার (৩০) পান্না তালুকদার (২৬), মেহেদী তালুকদার (২২), সুজন (২৪), রিপন (৩৩), ইসমাইল (২২), ফিরোজ (৩৩) নাজমা বেগম (২৫), জোসনা বেগম (৩২), মেরী বেগম (২৪) ও কামরুল শেখ (৩০) এজাহার নামীয় এবং তদন্তকালে অভিযুক্ত হয় চিতলমারী উপজেলার সাবোখালী গ্রামের আলামিন তালুকদার (২২), শাহাজান তালুকদার (৫২), আবুল বাশার (৪৯), চৌদ্দ হাজারী গ্রামের আব্দুল সবুর তালুকদার (৪৫) মিজানুর রহমান তালুকদার (৩৯)।

চাঞ্চল্যকর এ হত্যা মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক ইয়াকুব হোসাইন জানান, এ মামলার এজাহার নামীয় ৭ জন আসামি বিরুদ্ধে তদন্তকালে ঘটনার সাথে জড়িত থাকার কোন তথ্য-প্রমাণ না থাকায় মামলা থেকে অব্যাহতি দানের জন্য আদালতে সুপারিশ করা হয়েছে। আর তদন্তকালে এ হত্যার সাথে জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়ায় নতুন ৫ জনসহ মোট ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

মামলার বাদী চিতলমারী উপজেলার সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের উপাধ্যক্ষ ও চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি কাওছার আলী তালুকদার তার শিশু পুত্র হত্যা মামলার চার্জশিট প্রদান বিষয়ে এক প্রতিক্রিয়ায় বুধবার (১০ মে) সকালে বলেন, একই অপারাধীরা আরো একটি শিশুকে হত্যাসহ অনেক বাঁধা-বিপত্তি পেরিয়ে সিআইডি পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দিয়েছে। এখন বিচার কাজ শুরু হবে। ইতোমধ্যে আসামীরা আমাকেসহ স্বাক্ষীদের হুমকী-ধামকী দেয়া শুরু করেছে। পিতা হিসাবে সন্তান হত্যার বিচার দেখে যেতে পারব কি না তা নিয়ে ভাবছি। কারন হত্যাকাণ্ডের ৪ বছর পর তদন্ত সংস্থা আদালতে অভিযোগপত্র দিয়েছে।

উল্লেখ্য, বাগেরহাটের চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের অধ্যাপক কাওছার তালুকদারের ছেলে খালিদ (৬) ২০১৯ সালের ১৫ জুন সন্ধ্যায় অপহরন করে দুবৃর্ত্তরা। একদিন পর একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার হয়। জমিজমা সংক্রান্ত পূর্ব-শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা পরিকল্পিত ভাবে শিশু খালিদ কে হত্যা করা অভিযোগে চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন শিশুটির পিতা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে চাঞ্চল্যকর শিশু হত্যা, ২০ জনকে আসামি করে চার্জশিট

আপডেট টাইম : 06:01:54 pm, Wednesday, 10 May 2023