Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে জোরপূর্বক খাজনা আদায়, মানববন্ধন

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:14:53 pm, Monday, 22 May 2023
  • 171 বার

স্টাফ রিপোটার,বাগেরহাট:বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া বাজারের ব্যক্তি মালিকানা দোকান থেকে কতিথ খাজনা আদায়ের নামে চাঁদাবাজীর প্রতিবাদে বাজারের সকল ব্যবসায়ীরা সোমবার (২২ মে) সকালে দোকান বন্ধ রেখে মানববন্ধন করেছে।

সপ্তাহিক হাটের দিনে বাজারসহ সকল দোকান বন্ধ হওয়ায় এলাকার সাধারণ মানুষ পড়ে চরম বিপাকে। মানববন্ধন চলাকালে দোকান মালিক ও দোকানদার বরুন শেখ, রাসেল সেখ ও তরিকুল ইসলামসহ আন্দোলনকারীরা জানান বারুইপাড়া বাজারটিতে ব্যাক্তি মালিকানায় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বেশী থাকায় বাজার ইজারাদার লিটন সেখ সরকারী বিধি উপেক্ষা করে ব্যাক্তি মালিকানার দোকানেও খাজনা দাবি ও আদায় করছে। খাজনা দিতে অস্বীকার করায় ইজারাদার লিটন শেখ গত ১৮ মে বহিরাগত সন্ত্রাসীদের সমন্বয়ে বারুইপাড়া বাজারে মহড়া দেয় এবং অনেক ব্যবসায়ী ও দোকান মালিককে হুমকী দেয়। স্থানীয় চিত্রা তহশীলদার নুরুল ইসলামের প্রকাশ্য সহযোগিতায় ইজারাদার লিটনসহ তার সহযোগিরা প্রতিদোকানে ১০০/১৫০ টাকা করে চাঁদা দাবী করছে। কতিথ খাজনার নামে এ চাঁদা না দিলে হুমকি-ধামকী দেয়া হচ্ছে। তহশীলদার বলছে ইজারার খাজনা না দিলে জমি অধিগ্রহণ করা হবে।

ইতোমধ্যে বাজারের ব্যবসায়ী কামাল হোসেন, আব্দুল মালেক, তরিক সরদার ও হোসেন সেখসহ অনেক ব্যবসায়ী এ চাঁদা পরিশোধ করছেন। অথচ সরকারের হাট ও বাজার (স্থাপনা ও ব্যবস্থাপনা ) বিধি-৩ অনুযায়ী কোন ব্যক্তি মালিকানা সম্পত্তি অধিগ্রহন ছাড়া খাজনা আদায় করিতে পারিবেনা। বাজার স্থাপনার পর এ বজারের ব্যাক্তি মালিকানা দোকান বা ব্যবসায়ীরা কোন ইজারা দেয়নি। অথচ ইজারাদার লিটন শেখ এ বছর বাজার ইজারা নিয়ে জোরপূর্বক নিয়মবহির্ভুতভাবে খাজনার নামে চাঁদা আদায় করছে। আমরা দোকান মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ইজারাদারের বিচার দাবী করছি। মানববন্ধন শেষে ওই বাজারের ভুক্তভোগী ব্যবসায়ীরা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও জেলা পর্যায়ের সংবাদকমীদের কাছে স্মারকলিপি দিয়েছে। এ বিষয়ে ইজারাদার লিটন শেখ ও তহশীলদার নুরুল ইসলামের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন রিসিভ করেননি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে জোরপূর্বক খাজনা আদায়, মানববন্ধন

আপডেট টাইম : 07:14:53 pm, Monday, 22 May 2023