Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

বাগেরহাটে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:43:21 pm, Sunday, 28 May 2023
  • 146 বার

রামপাল প্রতিনিধি:বাগেরহাটের রামপালে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যাবস্হাপক ও মাঠকর্মীর বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার বেলা ১১ টায় (২৮ মে) রামপাল প্রেসক্লাবে ভুক্তভোগী গ্রাহকরা সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সস্মেলনের লিখিত অভিযোগ থেকে জানা গেছে, গ্রামীণ ব্যাংক রামপাল শাখার সাবেক ব্যাবস্হাপক মো. মোস্তাফিজুর রহমান ও মাঠ কর্মী তামজিদ মোল্লা ৭/৮ মাস পূর্বে পেড়িখালী ইউনিয়নের সিকিরডাঙ্গা গ্রামের গ্রাহক আকলিমা বেগম, দুলালী বেগম, মুনজিরা বেগম, আন্জুয়ারা বেগম ও সুফিয়া বেগমের নামে বিভিন্ন সময়ে বিপুল পরিমান টাকা উত্তোলন করে তা আত্মসাত করেছেন।

লিখিত অভিযোগে তারা আরও জানান, এ ঘটনায় সাবেক মাঠ কর্মী তামজিদ মোল্লা কে সহযোগীতা করেছেন সাবেক শাখা ব্যাবস্হাপক মোস্তাফিজুর রহমান। নতুন ব্যাবস্হাপক রফিকুল ইসলাম দায়িত্ব নেওয়ার পরে ঋণ গ্রহিতাদের কাছে কিস্তির টাকার জন্য ৭/৮ মাস পরে গিয়ে চাপ প্রয়োগ করেন। এ সময় ভুক্তভোগী গ্রাহকগণ দাবি করেন তারা পূর্বের ঋণ পরিশোধ করেছেন। কিন্তু নতুন করে তো কোন ঋণ নেননি। এর পরেও কি করে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা ঋণ উত্তোলন করা হলো সেটি তারা বুঝতে পারছেন না। তারা আরও দাবি করেন, নতুন পাশ বই তৈরি করে ছবি ও স্বাক্ষর ছাড়া ওই বিপুল পরিমান টাকা উত্তোলন করেছেন। নতুন পাশ বইতে আবার কিস্তির টাকা আদায়ও দেখিয়েছেন। এছাড়াও নতুন ব্যাবস্হাপক রফিকু্ল ইসলাম তাদের কাছ থেকে সাদা কাগজে স্বক্ষর নিয়েছেন। সংবাদ সম্মেলন কালে ভুক্তভোগী পাচঁ গ্রাহক উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সাবেক শাখা ব্যাবস্হাপক মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে কথা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে জানান, আমার সময়ে কোন অনিয়ম হয়নি। নতুন শাথা ব্যাবস্হাপক রফিকু্ল ইসলামের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন, আমি দায়িত্ব নেয়ার পরে কোন অনিয়ম হয়নি। অভিযুক্ত তামজিদের বিরুদ্ধে রামপাল থানায় একটি জিডি করা হয়েছে। কেন্দ্রীয় অডিট করানো হয়েছে। তার বিরুদ্ধে কোন অনিয়ম ও টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্হা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

বাগেরহাটে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

আপডেট টাইম : 06:43:21 pm, Sunday, 28 May 2023