Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ভাগ্য ফেরাতে নামের বানান বদলে ফেললেন জ্যাকলিন!

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:36:42 pm, Monday, 19 June 2023
  • 161 বার

আমার ডেক্স:সাম্প্রতিক সময়গুলো বেশ অস্বস্তিকর কাটছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সংশ্লিষ্টতার জেরে আর্থিক জালিয়াতির মামলায় নাম জড়িয়েছে তারও। বছর দুয়েক ধরে আদালত চত্বরে ঘুরছেন অভিনেত্রী।

এই দিকে বক্স অফিসেও তেমন সফলতা পাচ্ছে না তার ছবিগুলো। সম্প্রতি সামাজিকমাধ্যমের পাতায় নিজের নামের বানান বদলে ফেলেছেন জ্যাকলিন। ইংরেজি নামের বানানে যোগ করেছেন একটি অতিরিক্ত ‘ই’। নতুন বানানে অভিনেত্রীর নামের উচ্চারণ দাঁড়িয়েছে ‘জ্যাকলিয়েন’। তবে কি ভাগ্য ফেরাতে নামের বানান বদলে ফেললেন অভিনেত্রী? এমন প্রশ্নই উঠছে।

জ্যোতিষ বা সংখ্যাতত্ত্বের ওপর ভরসা রেখে সাফল্যের মুখ দেখতে অনেকেই বদল আনেন নিজেদের নামের বানানে। বলিউডেও এই উদাহরণ কম নেই। যেমন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং রাজকুমার রাও। এমনকী বলিউড তারকা অজয় দেবগনও। সাফল্যের মুখ দেখতে নিজেদের নামের বানানে কিছু পরিবর্তন এনেছেন এই তারকারা।

কোনো অক্ষর যোগ করে, বা কোনো অক্ষর বাদ দিয়ে বদলে ফেলেছেন নামের বানান। নামের সঙ্গে তাল মিলিয়ে বদল এসেছে তাঁদের ভাগ্যেও। এবার এই একই পথে হাঁটলেন জ্যাকলিন! আপাতত জ্যাকলিনের নামের নতুন বানানটি অভিনেত্রীর ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে। টুইটারে অবশ্য পুরনো বানানটিই দেখা যাচ্ছে।

নামের বানান বদলে ফেলায় নেটমাধ্যমে কটাক্ষ শুনতে হয়েছে জ্যাকলিনকে। তবে এ বিষয়ে এখনো নিজের নিজের অবস্থান পরিষ্কার করেননি তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ভাগ্য ফেরাতে নামের বানান বদলে ফেললেন জ্যাকলিন!

আপডেট টাইম : 06:36:42 pm, Monday, 19 June 2023