Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাট জেলা আ’লীগের দুই নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় ঝাঁড়ু মিছিল

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:51:48 pm, Monday, 25 December 2023
  • 148 বার

স্টাফ রিপোটার,বাগেরহাট: বাগেরহাট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান তালুকদার নাজমুল কবীর ঝিলাম এবং বাগেরহাট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি তালুকদার আব্দুল বাকীকে নিয়ে জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মো. আবু সাঈদ কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় ঝাঁড়ু মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৫.০০ টায় মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ন্যাসী বাজারে এ ঝাঁড়ু মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত বুধবার (২০ ডিসেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদারের ঈগল প্রতীকের মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের নির্বাচনী জনসভায় তালুকদার নাজমুল কবীর ঝিলাম ও তালুকদার আব্দুল বাকীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবু সাঈদ।আবু সাঈদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামী লীগ ও সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে এ ঝাঁড়ু মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেন।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তালুকদার মজিবর রহমান, ইউপি চেয়ারম্যান তালুকদার সাব্বির আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেপাল চন্দ্র মন্ডল, উপজেলা তাঁতী লীগের সহ-সভাপতি মো. আবু হানিফ, ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি সাধারণ সম্পাদক জাহিদ হাওলাদার, যুবলীগের সাধারণ সম্পাদক রনি তালুকদার, দপ্তর সম্পাদক জাহিদ হাওলাদারসহ দুই শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

এসময় তারা জেলা আওয়ামী লীগ নেতা আবু সাঈদকে সংগঠন থেকে বহিষ্কারসহ দৃষ্টান্ত মূলক শান্তি দাবি করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাট জেলা আ’লীগের দুই নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় ঝাঁড়ু মিছিল

আপডেট টাইম : 12:51:48 pm, Monday, 25 December 2023