Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাংলাদেশের জলসীমায় মাছ ধরতে এসে ৪৮ ভারতীয় জেলে আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:34:09 pm, Friday, 18 October 2024
  • 106 বার

বাগেরহাট প্রতিনিধি:অবৈধভাবে বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় মাছ ধরতে আসা ৪৮ জন ভারতীয় জেলেকে তিনটি ট্রলারসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে বাগেরহাটের মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সমুদ্র থেকে তাদের আটক করে নৌবাহিনী ও কোস্ট গার্ড। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে মোংলা থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

নৌবাহিনী ও কোস্ট গার্ডের বরাত দিয়ে পুলিশ জানায়, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা। এ সময় সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা তিনটি ট্রলারসহ ৪৮ জন ভারতীয় জেলেকে আটক করে। পরে আটক ট্রলার ও জেলেদের মোংলার নৌবাহিনী এবং কোস্ট গার্ড দপ্তরে আনা হয়। শুক্রবার সকালে আটক ট্রলার এবং জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়।

শুক্রবার দুপুরে মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, তিনটি ট্রলারসহ ৪৮ জন ভারতীয় জেলেকে পুলিশের কাছে হস্তান্তর করেছে নৌ বাহিনী ও কোস্ট গার্ড। অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে কোস্ট গার্ড ও নৌবাহিনীর পক্ষ থেকে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাংলাদেশের জলসীমায় মাছ ধরতে এসে ৪৮ ভারতীয় জেলে আটক

আপডেট টাইম : 06:34:09 pm, Friday, 18 October 2024