Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মোংলা বন্দরের জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:33:59 am, Tuesday, 12 November 2024
  • 122 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোংলা পৌরসভার মেরিন ড্র্বাইভ সড়কের দুপাশে মোংলা বন্দর কর্তৃপক্ষের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। আজ সোমবার সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিত কুমার চন্দের নেতৃত্বে সকালে মেরিন ড্রাইভ এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। এদিন প্রায় ১০ একর জমিতে থাকা ৭০টি আধা পাকা ও কাচা অবৈধ স্থাপনা এস্কাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিত কুমার চন্দ বলেন, মোংলা নদীর দুই পাড়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের অনেক জমি রয়েছে। দীর্ঘদিন ধরে কিছু স্থানীয় বাসিন্দা ও প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে বন্দরের জমিতে আধা পাকা, কাচা ও পাকা ঘর নির্মাণ করে দখলে রেখেছিলেন। অবৈধ দখলকারীদের জমি খালি করতে আগে নোটিশ দেওয়ার পাশাপাশি মাইকিংও করা হয়েছে। এরপরও দখলদাররা দখল ছাড়েনি। যার ফলে আজকের অভিযান।

এদিকে দীর্ঘদিন পরে বন্দর কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় রেজাউল কবির শুভ বলেন, ‘মোংলা পোর্ট পৌরসভার অভ্যন্তরে বন্দরের অনেক জমি রয়েছে। এসব জমি স্থানীয় প্রভাবশালীরা দখল করে স্থাপনা করেছেন। কেউ ভাড়াও দিয়েছেন। বন্দর কর্তৃপক্ষ আজকে যে উচ্ছেদ অভিযান করেছে। এখন মেরিন ড্রাইভ সড়কটির দুপাশ পরিচ্ছন্ন হয়েছে। আমরা খুব খুশি হয়েছি।’

১৯৫০ সালে স্থাপিত মোংলা বন্দরের মোংলা নদীর দুই তীরে বন্দরের ২০২২ একর জমি রয়েছে। এসব জমির একটা বড় অংশে দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে স্থাপনা করে রেখেছেন। বিভিন্ন কারণে এত দিন এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেনি কর্তৃপক্ষ।

অভিযানে বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. নুরুজ্জামান, বন্দরের নিজস্ব নিরাপত্তা কর্মী ও ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাগেরহাটের মোংলা পৌরসভার মেরিন ড্র্বাইভ সড়কের দুপাশে মোংলা বন্দর কর্তৃপক্ষের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। আজ সোমবার সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিত কুমার চন্দের নেতৃত্বে সকালে মেরিন ড্রাইভ এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মোংলা বন্দরের জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু

আপডেট টাইম : 01:33:59 am, Tuesday, 12 November 2024