বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া উপজেলা বাধাল ইউনিয়নের দোবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ০১ টি কাঠের বাট যুক্ত লোহার রামদা, ০১ টি কাঠের বাট যুক্ত লোহার তৈরি দা, ০১ টি ধাতব কুড়াল ও ০১ টি ধাতব পাইপ উদ্ধার করে পুলিশ ।
আটককৃত হলো- হোসেন গাজী (২০), শোভন ব্যানার্জী (১৯) ও ইয়ামিন ইসলাম শাওন (২৪)। আটককৃত প্রত্যেকের বাড়ি কচুয়া উপজেলার কাকার বিল গ্রামে। অভিযানের সময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে এ সময় ৫/৬ জন আসামি পালিয়ে যায়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কচুয়া থানা পুলিশ রাত্রিকালীন টহল ডিউটিতে থাকা অবস্থায় ডাকাতির চেষ্টার সংবাদ পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে বাধাল এলাকায় কামাল সরদারের স-মিল এর সামনে কাঠের লগের স্তুপের পাশে ডাকাতির প্রস্তুতিকালে ৩জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় ৩৯৯/৪০২ ধারায় মামলা হয়েছে। আসামিদের শুক্রবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে ডাকাতের প্রস্তুতিকালে বেশি অস্ত্রসহ গ্রেপ্তার-৩
-
Md.Liton - আপডেট টাইম : 12:09:09 am, Saturday, 21 December 2024
- 250 বার
জনপ্রিয় সংবাদ












