বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ও বাচ্চা নষ্ট করার অভিযোগ উঠেছে পুলিশ কনস্টেবল শেখ লিমনের বিরুদ্ধে । শনিবার ( ২৬ জুলাই ) বেলা ১১ টায় বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।
তিনি বলেন, গত এক বছর আগে পুলিশ কনস্টেবল শেখ লিমনের সাথে তার ফেসবুকে পরিচয় এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । একপর্যায়ে বাবা-মা সম্পর্ক মেনে না নেওয়ায় লিমনের আশ্বাসে তিনি বাসা থেকে চলে আসেন। লিমন তাকে বাগেরহাটের সোনাতলা এলাকায় তার এক বোনের বাসায় রাখে । এ সময় তাকে বিয়ের কথা বললে নানা অজুহাতে সে কালক্ষেপণ করতে থাকে । এর মাঝে আমি গর্ভবতী হই, বিষয়টি লিমনকে জানালে আমাকে বেধড়ক মারপিট ও শারীরিক নির্যাতন করে । একপর্যায়ে বাচ্চা নষ্ট করে ফেলে ও বিয়ে করতে পারবে না বলে জানায় । পরবর্তীতে আমি বাগেরহাট আদালতে নারী নির্যাতন মামলা করি ।
তিনি আরও বলেন, মামলার পর পুলিশ কনস্টেবল লিমন বিভিন্ন রাজনৈতিক নেতাদের মাধ্যমে ভয়-ভীতি ও হুমকি দিচ্ছেন। টাকার বিনিময়ে মামলা তুলে নেওয়ারও প্রস্তাব দিচ্ছে বিভিন্ন লোকের মাধ্যমে। আমি লিমনের বিচার চাই বলে কান্নায় ভেঙ্গে পড়েন এই নারী।
Md.Liton 











