Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে বিএনপির গণঅভ্যুত্থান দিবসে বিশাল বিজয় মিছিল, নেতাকর্মীদের ঢল

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:16:20 pm, Wednesday, 6 August 2025
  • 159 বার

জেলা প্রতিনিধি বাগেরহাট:জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাগেরহাটে জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে আয়োজিত বিশাল বিজয় মিছিলে নেতাকর্মীদের ঢল নামে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ভিআইপি মোড় ঘুরে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয় এই কর্মসূচি। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রাও বের করা হয়, যা জেলার বিভিন্ন প্রান্ত ঘুরে আবার শহরে ফিরে আসে।

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়কারী এম এ সালাম এর নেতৃত্বে আয়োজিত এই বিজয় মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, জেলা বিএনপি নেতা হাদিউজ্জামান হিরো, জাসাসের সভাপতি কামরুজ্জামান, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

বিজয় মিছিলে বিএনপির নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে ‘গণঅভ্যুত্থান থেকে গণজাগরণ, এবার সময় সরকারের পতন’ স্লোগানে মুখরিত করে তোলেন শহরের প্রধান সড়কগুলো।

মিছিলে অংশগ্রহণকারীরা বলেন,এই মিছিল শুধু গণঅভ্যুত্থান দিবস উদযাপনের জন্য নয়, এটি একটি বার্তা এই সরকারের পতনের দিন গণনা শুরু হয়ে গেছে। গণতন্ত্র পুনরুদ্ধারে, জনগণের অধিকার ফিরিয়ে দিতে আমরা রাজপথে আছি, থাকব।

জেলা বিএনপির এক নেতা বলেন, ১৯৭৫ সালের মতো আর কোনো ফাঁকি জনগণ মেনে নেবে না। এখন সময় এসেছে সব ষড়যন্ত্র রুখে দিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার।

বক্তারা আরও বলেন,শুধু শহরে নয়, আজকের শোভাযাত্রা বাগেরহাট জেলার প্রতিটি জনপদের মানুষের মনে নতুন জাগরণ সৃষ্টি করেছে। মানুষ চায় পরিবর্তন, মানুষ চায় ভোট ও ভাতের অধিকার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে বিএনপির গণঅভ্যুত্থান দিবসে বিশাল বিজয় মিছিল, নেতাকর্মীদের ঢল

আপডেট টাইম : 02:16:20 pm, Wednesday, 6 August 2025