Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:46:44 pm, Monday, 1 September 2025
  • 189 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।দিনটি উপলক্ষে সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে শহরের দশানি ট্রাফিক মোড়ে জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করে। মুহুর্তেই কয়েক হাজার নেতাকর্মীর মিলন মেলায় পরিনত হয়।
বাগেরহাটে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম। সভায় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, সাবেক সংসদ সদস্য মজিবর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট অহিদুজ্জামান দিপু, যুগ্ন আহবায়ক শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাসুদ রানা প্রমুখ।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবর্ননীয় নির্যাতন করেছে। আওয়ামী লীগের নির্যাতনে বিএনপির অগনিত নেতাকর্মী শহীদ হয়েছে। আহত হয়ে জীবন-মৃ্ত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজকের এই খুশির দিনে আমরা সকল নিহত নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনা করছি। বিএনপির চেয়ারপার্সন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল অসুস্থ্য নেতাকর্মীদের সুস্থ্যতা কামনা করছি। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন রাষ্ট নির্মানে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এই নেতা।

আলোচনা সভা শেষে জেলা বিএনপির নেতৃত্বে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাগেরহাট-পিরোজপুর মহাসড়ক দিয়ে ভিআইপি মোড়, মিঠাপুকুরপাড়, শালতলা মোড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপির নেতার ছবি, দলীয় পতাকা ও বিভিন্ন রং-বেরংয়ের ফেস্টুন নিয়ে অংশগ্রহন করেন।
দীর্ঘদিন পরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উন্মুক্তভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে পেরে খুশি দলীয় নেতাকর্মীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আপডেট টাইম : 05:46:44 pm, Monday, 1 September 2025