Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:08:03 pm, Tuesday, 27 January 2026
  • 147 বার

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে দিনব্যাপী স্বাস্থ্য বিষয়ক এক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হেলথ ওয়াচ ও রূপান্তরের সহযোগিতায় বাগেরহাট স্বাস্থ্য অধিকার যুব ফোরাম এ কর্মসূচির আয়োজনে করে। বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অলিম্পিয়াডে জেলার
০২টি কলেজ, ০৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ০১টি মাদ্রাসাসহ মোট ০৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৬০জন শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশ নেয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করা হয়। অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্বাস্থ্য সম্পর্কিত ৩০ মিনিটের এমসিকিউ পরীক্ষায় অংশ নেন। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা প্রথম থেকে অষ্টম স্থান অর্জনকারীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র
প্রদান করেন। অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জনকারী- আল জাবিদ পলক, বাগেরহাট সরকারি উচ্চ
বিদ্যালয়। দ্বিতীয় স্থান অর্জনকারী-সৃজনী হালদার সিথি, বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তৃতীয় স্থান অর্জনকারী- আজরিন কারীন, বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ আরো ০৫ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি শাহিদা আকতার সভাপতিত্বে, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজেশ কুমার অধিকারী, প্রোগ্রাম ম্যানেজার, বাংলাদেশ হেলথ ওয়াচ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আ.স.মো: মাহাবুবুল আলম, বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবাধক ডাঃ অসীম সমাদ্দার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান । অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন BHW প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শিল্পী আক্তার। আলোচনা অংশগ্রহণ করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামেরসহ সভাপতি মোসা: ফারহানা আক্তার, মো: ইয়ামিন আলী,জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়ক মো: নাইমুর রহমান।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাগেরহাট জেলার ০৮টি স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিক, জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জেলা যুব ফোরাম সদস্যবৃন্দ। আলোচনায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের আলোকে অতিথিবৃন্দ তাদের প্রশ্নের উত্তরসহ
বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত

আপডেট টাইম : 09:08:03 pm, Tuesday, 27 January 2026