Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

বাগেরহাটে খাঞ্জেলী দিঘি থেকে কুমির অপসারণ

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:41:11 pm, Wednesday, 3 June 2026
  • 46 বার

স্টাফ রিপোটার,বাগেরহাট:
বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান (র.)এর মাজার সংলগ্ন খাঞ্জেলী দিঘিতে থাকা একমাত্র কুমিরটি অপসারণ করেছে প্রশাসন। বুধবার সকাল থেকে জেলা প্রশাসন, বন বিভাগ, ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা মাজার এলাকায় অবস্থান নেন। সকাল সাড়ে ১০টার দিকে দিঘির পূর্ব পাড়ে কুমিরের অবস্থান শনাক্ত করা হয়। পরে বিশেষ কৌশলে খাবার দিয়ে কুমিরটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। পরে দুপুর ১২টার দিকে কুমিরটিকে সফলভাবে বেঁধে দিঘি থেকে তুলে আনা হয়। এরপর একটি বিশেষ গাড়িতে করে খুলনার বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের উদ্দেশ্যে নিয়ে যায়।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন বলেন, “জননিরাপত্তার বিষয়টি বিবেচনা করে খাঞ্জেলী দিঘিতে থাকা একমাত্র কুমির অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আপাতত কুমিটি খুলনার বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেয়া হচ্ছে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কুমিরের বিষয়ে চুড়ান্ত জানাবেন।

গত সোমবার রাত ৮টা দিকে মাজার সংলগ্ন খাঞ্জেলী দিঘিতে গোসল করতে নেমে ফাতেমা (৮) নামে এক শিশু কুমিরের আক্রমণের নিহত হয়। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দা, দর্শনার্থী ও ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তারা মাজার এলাকায় নিরাপত্তা জোরদার এবং কুমিরটি দ্রæত সরিয়ে নেয়ার দাবি জানান। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, জনমনে সৃষ্ট আতঙ্ক ও নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বনবিভাগ, সাংবাদিক, মাজারের খাদেম ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে আলোচনা করে মাজার এলাকায় আগত দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যালোচনা করে দীঘিতে থাকা কুমিরটি অপসারনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সাথে মাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি বাড়ানো হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

বাগেরহাটে খাঞ্জেলী দিঘি থেকে কুমির অপসারণ

আপডেট টাইম : 03:41:11 pm, Wednesday, 3 June 2026