Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় এনজিও সমন্বয়ে মতবিনিময় সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:26:56 pm, Thursday, 9 July 2026
  • 81 বার

​নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় (জুলাই ২০২৫ হতে জুন ২০২৭) উপকারভোগীদের উন্নয়ন প্যাকেজ সেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট এনজিওসমূহের সমন্বয়ে এক মতবিনিময় সভা ও প্রশিক্ষক প্রশিক্ষণ (TOT) অনুষ্ঠিত হয়েছে। ​৯ই জুলাই বৃহস্পতিবার সকালে স্থানীয় ধানশিড়ি অডিটরিয়ামে এই সভার আয়োজন করা হয়। বাগেরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো: বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মো: বাতেন বলেন,​”অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তুলতে ভিডব্লিউবি কার্যক্রম সরকারের একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তবে এই কর্মসূচির মূল লক্ষ্য তখনই সফল হবে, যখন মাঠ পর্যায়ের উপকারভোগী নারীরা সঠিক মানসম্পন্ন উন্নয়ন প্যাকেজ ও প্রশিক্ষণ পাবেন। এক্ষেত্রে এনজিও প্রতিনিধিদের ভূমিকা অনস্বীকার্য। কোনো ধরনের নিয়মের ব্যত্যয় না ঘটিয়ে অত্যন্ত স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে নারীদের দক্ষতা উন্নয়নে কাজ করতে হবে, যেন তারা সমাজ ও দেশের অর্থনৈতিক মূলধারায় অবদান রাখতে পারেন।”

​দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণে জেলার নয়টি উপজেলার দায়িত্বপ্রাপ্ত নয়টি এনজিও-র প্রশিক্ষকদের নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে অংশ নেওয়া এনজিওগুলোর মধ্যে ছিল— স্কোপ, রূপসা অ্যাডামস ফাউন্ডেশন, ইকো সোসাইটি, বিভা, সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থা, লোকজ, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং পল্লী দারিদ্র্য কল্যাণ সংস্থা।
​অনুষ্ঠানে বক্তারা ভিডব্লিউবি কার্যক্রমের আওতাভুক্ত নারীদের সঞ্চয় প্রবণতা বৃদ্ধি, জীবনদক্ষতা ও আয়বর্ধক বিভিন্ন বিষয়ে সঠিক প্রশিক্ষণ নিশ্চিত করার জন্য এনজিও প্রতিনিধিদের তাগিদ দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় এনজিও সমন্বয়ে মতবিনিময় সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট টাইম : 04:26:56 pm, Thursday, 9 July 2026