Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:32:05 pm, Monday, 2 November 2026
  • 53 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট জেলা পরিষদের উদ্দ্যোগে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে প্রকল্প কমিটির অনুকূলে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে বিভিন্ন রোগে আক্রান্ত আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের মাঝেও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়। সোমবার (২ নভেম্বর) বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
অনুষ্ঠানে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, সরদার জাহিদ, শরিফ মোস্তফাজামাল লিটু, প্রধান সহকারী গৌরাঙ্গ কুমার পাল, রাঙ্গদিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি মনিরুজ্জামান সোহাগ,বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক হেদায়েত হোসাইন লিটন,সহ-সভাপতি এসএম রাজ,সাবেক সাধারন সম্পাদক আলী আকবর টুটুলসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প কমিটির প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। ৬১ টা পিআইসি প্রকল্পের চেক ইস্যু হয়েছে যার টাকার পরিমান ৬৮.৫ লক্ষ টাকা। এছাড়াও আর্থিক অনুদান আজকে ইস্যু হয়েছে ১৫ জনের জন্য ২.৬৬ লক্ষ টাকা। পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, অসচ্ছল মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অর্থের অভাবে যাতে কোনো অসহায় রোগীর চিকিৎসা ব্যাহত না হয়, সে বিষয়ে জেলা পরিষদ আন্তরিকভাবে কাজ করবে। বিশেষ করে দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে নিম্নআয়ের মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়। এ কারণে সরকারি ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকেও মানবিক সহায়তায় এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, আজকের অনুষ্ঠানে ১৫ জন অসচ্ছল রোগীকে সহায়তা দেয়া হলেও এটি একটি চলমান উদ্যোগ। ভবিষ্যতে প্রকৃত অর্থে যারা চিকিৎসা সহায়তা পাওয়ার যোগ্য, তাদের চিহ্নিত করে সহায়তার আওতায় আনার উদ্যোগ নেয়া হবে।

জেলা পরিষদ প্রশাসক সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সমাজের বিভিন্ন প্রান্তে থাকা প্রকৃত অসহায় ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন এমন মানুষের তথ্য লেখনীর মাধ্যমে জেলা পরিষদ প্রশাসনের নজরে আনতে হবে। এতে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করা এবং স্বচ্ছতার সঙ্গে সহায়তা পৌঁছে দেয়া সহজ হবে।
ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নকাজে বাগেরহাটে ৬১ টা পিআইসি প্রকল্পের চেক ইস্যু হয়েছে যার টাকার পরিমান ৬৮.৫ লক্ষ টাকা। পিআইসি কমিটির মাধ্যমে এসব অর্থ দেওয়া হচ্ছে, যাতে বরাদ্দের সঠিক ব্যবহার ও উন্নয়নকাজে স্বচ্ছতা নিশ্চিত করা যায়।

এ সময় বক্তারা বলেন, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি অসহায় ও অসচ্ছল মানুষের চিকিৎসাসেবায় সহায়তা প্রদান জেলা পরিষদের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ ধরনের সহায়তা কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও মানবিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ

আপডেট টাইম : 04:32:05 pm, Monday, 2 November 2026