বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট প্রেসক্লাবের সাংবাদিকদের পেশাগত কাজের সুবিধার্থে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপির দেওয়া শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) রাতে বাগেরহাট প্রেসক্লাবে উপস্থিত হয়ে মন্ত্রীর পক্ষে এসি দুটি হস্তান্তর করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ এবং আহ্বায়ক কমিটির সদস্য হাদিউজ্জামান হিরো।
এসি হস্তান্তর অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সহ-সভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামিন আলীসহ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কাজের সুষ্ঠু পরিবেশ তৈরিতে এই সহযোগিতার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপির প্রতি বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
Md.Liton 








