Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

এসআইকে কুপিয়ে জখমের মামলায় আটক ২

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:45:28 pm, Thursday, 24 March 2022
  • 215 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলামকে কুপিয়ে জখম করার মামলার প্রধান আসামি মো. মেহেদী হাসান ওরফে জুয়েল (২৭) ও তার সহযোগী মো. রুবেল মোল্লাকে (২৮) আটক করেছে র‌্যাব।  বুধবার (২৩ মার্চ) রাত ২টায় পিরোজপুর সদর উপজেলার কলাখালি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও ৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।  বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে র‌্যাব-৬ খুলনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহমেদ এ তথ্য জানান। আটক মেহেদী হাসান জুয়েল (২৭) কচুয়া উপজেলার সম্মানকাঠি গ্রামের মৃত ইতরুপ শেখের ছেলে। তার সহযোগী মো. রুবেল মোল্লা (২৮) একই উপজেলার চরসোনাকুর গ্রামের মো. মহসিন মোল্লার ছেলে।

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলামকে কুপিয়ে আহত করার মামলার প্রধান আসামি জুয়েল। এছাড়া জুয়েলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে কচুয়া থানায়। তাদের কচুয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহমেদ  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলামের ওপর হামলাকারী মেহেদী হাসান ওরফে জুয়েল ও তার সহযোগীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের কচুয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মামলার বরাত দিয়ে তিনি আরও বলেন, রোববার (২০ মার্চ) রাতে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম সম্মানকাঠি এলাকায় মাদক উদ্ধার অভিযানে যান। সন্দেহভাজন হিসেবে তখন দেহ তল্লাশি করার সময় জুয়েল দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীকালে অজ্ঞাতনামা ৪-৫ জনসহ ধারালো অস্ত্র রামদা নিয়ে ঘটনাস্থলে ফিরে এসে কর্তব্যরত এসআই রবিউল ইসলামকে কুপিয়ে পালিয়ে যায়। পরবর্তীকালে ২১ তারিখ জুয়েলকে প্রধান আসামি করে কচুয়া থানায় মামলা দায়ের করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

এসআইকে কুপিয়ে জখমের মামলায় আটক ২

আপডেট টাইম : 04:45:28 pm, Thursday, 24 March 2022