Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

চট্টগ্রামে মাটি খুঁড়তেই মিলল ‘গুপ্তধন ভর্তি’ সিন্দুক

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:28:19 pm, Saturday, 9 April 2022
  • 167 বার

নিউজ ডেক্স: চট্টগ্রামের টাইগারপাস-বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজের সময় বন্দর-কাস্টমস মোড়ের গোল চত্বরে মাটি খুঁড়তে গিয়ে মিলল বহু বছরের পুরনো একটি লোহার সিন্দুক। ওই সিন্দুকে নিশ্চিত গুপ্তধন রয়েছে এমন খবর চাউর হয় মুহূর্তেই। খবর পেয়ে পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থার লোকজনও ঘটনাস্থলে হাজির। কিন্তু সকলের উপস্থিতিতে যখন সিন্দুকটি খোলা হলো, তখন ওই সিন্দুক মিলল শুধু মাটিই। এরপরও এই সিন্দুক নিয়ে তোলপাড় পুরো বন্দর এলাকায়।শনিবার (০৯ এপ্রিল) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বন্দর থানার ওসি (তদন্ত) আহম্মদ উল্লাহ।

ওসি আহম্মদ উল্লাহ বলেন, ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে সিন্দুকটি পান। আমরা যাবার আগেই তা খোলা ছিল বলে সেখানে আদৌ কিছু ছিল কিনা নিশ্চিত হতে পারিনি। তবে তার ভেতরে মাটি পেয়েছি আমরা। সেখান থেকে উদ্ধার করে ওই সিন্দুকটি সংরক্ষণ করার জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এখন প্রত্নতত্ত্ব বিভাগের লোকজন এসে তা পরীক্ষা করবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

চট্টগ্রামে মাটি খুঁড়তেই মিলল ‘গুপ্তধন ভর্তি’ সিন্দুক

আপডেট টাইম : 09:28:19 pm, Saturday, 9 April 2022