Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে উপহাস: মোংলা যুব মহিলা লীগের ২ নেত্রী বহিষ্কার

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:58:22 am, Wednesday, 13 April 2022
  • 140 বার

মোংলা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে উপহাস করায় মোংলা পৌর যুব মহিলা লীগের দুই নেত্রীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় মোংলা বন্দর পৌর যুব মহিলা লীগের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয় দলটি। বহিষ্কৃতরা হলেন মোংলা পৌর মহিলা লীগের যুগ্ম সম্পাদক সাজিয়া স্বপ্না এবং পৌর যুব মহিলা লীগের সহসভাপতি ও সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি আকন। এই দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় পদসহ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মোংলা পৌর শাখার যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানে হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ এপ্রিল যুব মহিলা লীগ মোংলা পৌর শাখার যুগ্ম সম্পাদক সাজিয়া পারভীন স্বপ্না তাঁর ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহাস করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। উল্লিখিত পোস্টে মোংলা পৌর যুব মহিলা লীগের সহসভাপতি শিউলি আকন উৎসাহমূলক ও তামাশামূলক মন্তব্য করে গুরুতর অপরাধ করেছেন। এ অপরাধের কারণে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাজিয়া পারভীন স্বপ্না ও শিউলি আকনকে মোংলা পৌর শাখার যুব মহিলা লীগ থেকে বহিষ্কার এবং তাঁদের দলীয় সদস্যপদ বাতিল করা হলো।

এই বহিষ্কারাদেশ বিষয়ে মোংলা পৌর যুব মহিলা লীগ শাখার সভাপতি সুমি লীলা বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে উপহাস ও আপত্তিকর পোস্ট করার ফলে মোংলাসহ দেশের অন্যান্য অঞ্চল থেকে বিষয়টি নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তাই যুব মহিলা লীগের জরুরি বৈঠকে কমিটির সব সদস্যের মতামতের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও বলেন, ‘মোংলা পৌর যুব মহিলা লীগের দায়িত্বে থাকা অবস্থায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিকে নিয়ে এমন কটূক্তি ও উপহাস দুঃখজনক। আমি জেলা ও বিভাগীয় পর্যায়ের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চেষ্টা করব, যাতে করে আমার যুব মহিলা লীগের ভেতরে কোনো নেতা-কর্মী প্রধানমন্ত্রীকে নিয়ে এমন বাজে মন্তব্য করতে কেউ সাহস না পায়।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে উপহাস: মোংলা যুব মহিলা লীগের ২ নেত্রী বহিষ্কার

আপডেট টাইম : 11:58:22 am, Wednesday, 13 April 2022