Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মোড়েলগঞ্জে ব্যবসায়ীকে শিকলে বেঁধে সুদের টাকা আদায়

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:59:05 pm, Saturday, 16 April 2022
  • 285 বার

মোড়েলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে সুদের টাকা আদায়ের জন্য এক যুবককে গাছের সাথে শিকল দিয়ে বেঁধে রাখার অপরাধে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে বিশারীঘাটা গ্রামের চানমিয়া খানের ছেলে মিলন খান (২২) ও মিরাজ খানকে (২০) পুলিশ গ্রেপ্তার করে। শনিবার সকালে তাদেরকে কোর্টে প্রেরণ করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই দুই ভাই সুদের টাকা আদায়ের জন্য তাদের প্রতিবেশী ইউনুছ শিকারীর ছেলে ব্যবসায়ী রুহুল আমীন শিকারীকে(৩৫) শুক্রবার বেলা ১০টা থেকে ৩টা পর্যন্ত হাতে পায়ে শিকল পেচিয়ে গাছের সাথে তালা মেরে আটক করে রাখে। স্থানীয়রা এ দৃশ্য মোবাইলে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিলে বিভিন্ন সংস্থার নজরে। সন্ধা ৭টার দিকে থানা পুলিশ চাঁনমিয়ার বাড়ি থেকে তার দুই ছেলেকে গ্রেপ্তার করে।

সুদে টাকা নেওয়া রুহুল আমীন শিকারী এ ঘটনা সম্পর্কে বলেন, ৩ বছর পূর্বে মিলন খানের নিকট থেকে তিনি এক লাখ টাকা নেন। শর্ত ছিল বছরে লাভ হিসেবে ১শ’ মন ধান দেওয়ার। শর্ত মোতাবেক টাকা দিতে না পারায় শুক্রবার রুহুল আমীনকে তার দোকান থেকে তুলে নিয়ে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে রাখেন পাওনাদার মিলন ও তার ভাই। বেলা ৩ টার দিকে ৫০ হাজার টাকা দিয়ে শিকলমুক্ত হন রুহুল আমীন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে শিকলে বেঁধে রাখার দৃশ্য দেখে পুলিশ বিষয়টি আইনের আওতায় নেয়।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, শিকলে বেঁধে মারপিট করে সুদের টাকা আদায়ের বিষয়টি আমাদের নজরে এসেছে। ভূক্তভোগী যুবক এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামি দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাদেরকে কোর্টে সোপর্দ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মোড়েলগঞ্জে ব্যবসায়ীকে শিকলে বেঁধে সুদের টাকা আদায়

আপডেট টাইম : 05:59:05 pm, Saturday, 16 April 2022