Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মোংলায় ইউপি মেম্বরের টর্চার সেলে আটকে রেখে দুই ভাইকে অমানসিক নির্যাতনের অভিযোগ

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:22:32 pm, Sunday, 17 April 2022
  • 127 বার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: মোংলায় ইউপি মেম্বরের টর্চার সেলে আটকে রেখে আপন দুই ভাইকে অমানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। খবর পেয়ে নির্যাতিতদের উদ্ধারে করতে গেলে নারীসহ আরও তিনজন পুনরায় হামলার শিকার হয়েছেন। গুরুতর আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে উপজেলার কানাইনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামের সংখ্যালঘুদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নির্যাতনের শিকার পরিবার, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শালিস বিচারের নামে শনিবার সকাল ১০টার দিকে পৌর শহরের বাংলাদেশ হোটেলের সামনে থেকে বিনোদ সরকার (৪৫) নামের এক ব্যক্তিকে জোরপূর্বক তুলে নেয় চাঁদপাই ইউনিয়নের মেম্বর সুলতান হাওলাদারের ছেলে জাকির ও তার দলবল। সেখান থেকে তাকে শহরের সিঙ্গাপুর মার্কেট সংলগ্ন একটি কক্ষে আটকে রেখে বেদড়ক মারধরসহ শারিরীক নির্যাতন চালানো হয়। পরে হাত ও পা বেঁধে টেনে হেচড়ে তাকে নেয়া হয় কানাইনগর এলাকায়। কানাইনগর গুচ্ছগ্রাম এলাকায় অপর একটি ঘরে বন্ধী করে রাখা হয় তাকে। সেখানেও মেম্বর পুত্র ও তার লাঠিয়াল বাহিনী দ্বিতীয় দফায় নির্যাতন ও মারধর করা হয়। এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিনোদের ছোট ভাই বিপ্লব সরকার (৩৮)। এ সময় তাকেও বন্ধী করা হয় মেম্বর পুত্রের টর্চার সেলে। সেখানে দুই ভাইকে আটকে রেখে উলঙ্গ করে কয়েক দফায় মারধর ও নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে দুই ভাই বন্ধী ঘরে নির্যাতনে

অসুস্থ্য হয়ে পড়ে। তাদের অবস্থা বেগতিক দেখে সুলতান মেম্বর প্রতিবেশী ওয়ার্ডের মেম্বর মোল্লা কামরুল ইসলামকে বন্ধী ব্যক্তিদ্বয়কে বুঝে/জুম্মায় নেয়ার কথা জানান। মেম্বর মোল্লা কামরুল ইসলাম দুপুর ১ টার দিকে বন্ধী থাকা বিনোদের স্ত্রী বিপাশা (৩০) ও তার বৃদ্ধ মা গিতা সরকারসহ প্রতিবেশীদের সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতে প্রকাশ্যে রাস্তার উপর আবারো নির্যাতন চালানো হয়। ওই নির্যাতনের দৃশ্য সহ্য করতে না পেরে স্বামী ও দেবরকে রক্ষায় স্ত্রী বিপাশা এগিয়ে গেলে তিনিও যৌন হয়রানীসহ নির্যাতনের শিকার হন। ওই পথ দিয়ে যাওয়ার সময় প্রকাশ্য নির্যাতন দেখে পথচারী মানিক ও শুভ ছাড়াতে গিয়ে মেম্বর পুত্রের লাঠিয়াল বাহিনীর হামলার শিকার হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দুপর ২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আপন দুই ভাই বিনোদ ও বিপ্লব সরকারের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত বিনোদের বড় ভাই কুমোদ সরকার।
উল্লেখ্য, ৯৯৯ এর কলে পুলিশ কয়েকদিন আগে কানাইনগর এলাকার এক যুবতীর ঘর থেকে গভীর রাতে এই সুলতান মেম্বর পুত্র জাকিরকে আটক করে।

এ বিষয় মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নিয়েছেন। তিনি আরও বলেন, ইউপি মেম্বর সুলতান ও তার পুত্র জাকিরের নেতৃত্বাধীন একটি গ্রুপ নানা অপরাধে জড়িয়ে পড়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মোংলায় ইউপি মেম্বরের টর্চার সেলে আটকে রেখে দুই ভাইকে অমানসিক নির্যাতনের অভিযোগ

আপডেট টাইম : 03:22:32 pm, Sunday, 17 April 2022