Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

টর্চার সেলে দুই ভাইকে নির্যাতন, মেম্বারপুত্র গ্রেফতার

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:17:33 pm, Monday, 18 April 2022
  • 138 বার
মোংলা প্রতিনিধি: বাগেরহাটের মোংলা উপজেলায় টর্চার সেলে আটকে রেখে দুই ভাইকে নির্যাতনের অভিযোগে জাকির নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) সকাল ৭টায় উপজেলার কানাইনগরের জোড়া সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। জাকির চাঁদপাই ইউয়িনের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার সুলতান হাওলাদারের ছেলে।  এর আগে শনিবার (১৬ এপ্রিল) ওই মেম্বারের টর্চার সেলে বিনোদ সরকার ও বিপ্লব সরকার নামে দুই যুবককে বিবস্ত্র করে দফায় দফায় নির্যাতনের অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় সুলতান ও তার ছেলে জাকিরসহ ১৪ জনকে আসামি করে মামলা হয়। ভুক্তভোগী বিনোদ ও বিপ্লবের ভাই কুমুদ সরকার শনিবার রাতে মোংলা থানায় মামলাটি করেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, দুই যুবককে নির্যাতনের মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মামলার বাদী কুমুদ সরকার বলেন, ‘বিনোদ সরকারের আসবাবপত্রের ব্যবসা রয়েছে। সুলতান মেম্বারের অর্ডার করা আসবাবপত্র ঠিকমতো না দিতে পারায় আমার দুই ভাই বিনোদ ও বিপ্লবকে শনিবার শহরের বাংলাদেশ হোটেলের সামনে থেকে তুলে নিয়ে যান সুলতান ও তার ছেলেরা। পরে সিঙ্গাপুর মার্কেটে তাদের টর্চার সেলে বিবস্ত্র করে দফায় দফায় নির্যাতন চালায়। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।’

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, দুই ভাইকে নির্যাতনের ঘটনায় মামলার প্রধান আসামি মেম্বার সুলতান হাওলাদের বিরুদ্ধে অনেক অভিযোগ শুনেছি। মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

টর্চার সেলে দুই ভাইকে নির্যাতন, মেম্বারপুত্র গ্রেফতার

আপডেট টাইম : 03:17:33 pm, Monday, 18 April 2022