Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ফেরি সংকট, ঈদযাত্রায় বিপর্যয়ের শঙ্কা

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:29:50 pm, Saturday, 23 April 2022
  • 105 বার

নিউজ ডেক্স: দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়ায় পারাপারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘলাইন লেগেই আছে। শিমুলিয়া থেকে মাঝিরকান্দি এবং শুধু দিনের বেলা বাংলাবাজার নৌপথে ফেরি চলছে এখনো। গত আট মাস ধরে এই পথে ভারী যান পারাপার বন্ধ। এতে ঈদের আগে পারাপারে যাত্রীদের দুর্ভোগ চরমে।শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথে ফেরি সংকটে যাত্রী বিড়ম্বনা চরমে পৌঁছেছে। ঘরমুখো মানুষের চাপ না বাড়তেই হিমশিম অবস্থা। এখনই ব্যবস্থা না নিলে ঈদযাত্রায় দেখা দিতে পারে বিপর্যয়। গত ১৮ আগস্ট থেকে এখানে ফেরি চলাচলে তৈরি হয় অচলাবস্থা। ৮ নভেম্বর হতে শিমুলিয়া-বাংলাবাজার দিনের বেলায় এবং পরবর্তীতে ১৩ ডিসেম্বর থেকে পদ্মা সেতুকে এড়িয়ে শিমুলিয়া থেকে মাঝিরকান্দি নৌপথে ফেরি চলাচল শুরু হয়। তবে এবার ফেরি পর্যাপ্ত না থাকায় ঈদ যত ঘনিয়ে আসছে সংকটও ততই বাড়ছে।

সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি মোকাবিলায় চেষ্টা চলছে।

মুন্সীগঞ্জের শিমুলিয়া ট্রাফিক পরিদর্শক এস এম জিয়াউল হায়দার বলেন, যত সংখ্যক গাড়ি আমাদের এই ঘাট দিয়ে পারাপার হয় সে তুলনায় ফেরির সংখ্যা কম। ৪টি ফেরি দিয়ে মূলত ঘাট চালানো হচ্ছে, সে কারণে আমাদের হিমশিম অবস্থা বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, শিমুলিয়া থেকে মাঝিরকান্দি যে রুটটা, সেখানে একটিমাত্র ফেরিঘাট ছিল। এখন আমরা আরেকটি ফেরিঘাট করছি এবং যাতায়াতের সুবিধার জন্য লঞ্চ ঘাটটাকেও আমরা স্থানান্তর করছি। শিমুলিয়া থেকে শুধু যাত্রী পারাপার করছে ৮৭টি লঞ্চ ও ১৫৩টি স্পিডবোট।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ফেরি সংকট, ঈদযাত্রায় বিপর্যয়ের শঙ্কা

আপডেট টাইম : 12:29:50 pm, Saturday, 23 April 2022